Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

একাকীত্ব নিয়ে দার্শনিক ভাবনায় সালমান খান  

সালমান খান
সালমান খান

সালমান খান কি একা না একাকী?

বলিউড সুপারস্টার সালমান খান তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে কাজ করছেন। নতুন এই ছবির জন্য নিজের শারীরিক গঠন ও লুকে বড় পরিবর্তন এনেছেন তিনি। তবে এবার সিনেমার চেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর একটি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট। সেখানে একাকীত্ব নিয়ে গভীর দার্শনিক ভাবনা প্রকাশ করেছেন সালমান খান।   

সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা এক ‘শার্টবিহীন’ ছবি শেয়ার করেন সালমান খান। ছবিতে দেখা যায় গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে আধশোয়া হয়ে আছেন তিনি। খালি গায়ে সোফায় আধশোয়া অবস্থায় অভিনেতার শরীরের পেশি স্পষ্ট হলেও মুখ ছিল আলো-আঁধারিতে আংশিক অস্পষ্ট। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনই মূলত ভক্তদের দৃষ্টি কাড়ে। সেখানে তিনি লেখেন, ‘আমার মতে একা থাকার দুটি উপায় আছে, “একা” এবং “একাকিত্ব”। একা থাকা আপনি নিজে বেছে নেন। আর একাকিত্ব হলো যখন কেউ আপনার সঙ্গে থাকতে চায় না। এবার আপনাকেই ঠিক করতে হবে, আপনি কোনভাবে থাকতে চান।’

সালমান খান
সালমানের আলোচিত ছবি | ছবি: অভিনেতার ইনস্টাগ্রাম

পোস্টটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। অনেক অনুরাগী অভিনেতার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আবার কেউ কেউ তাঁর কথাকে জীবনের বাস্তব উপলব্ধি হিসেবেও দেখছেন।

দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সম্পর্কের গুঞ্জনে জড়ালেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন সালমান খান। ফলে তাঁর এই পোস্ট নতুন করে নানা আলোচনা তৈরি করেছে। ভক্তদের একাংশ মনে করছেন, ব্যক্তিজীবনের টানাপোড়েন, সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের পেশাগত চাপ হয়তো তাঁর ভাবনায় প্রভাব ফেলেছে। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেতা।

পাশে আছে ভক্তরা

কমেন্ট বক্সেও ছিল ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘আপনি কখনো একা নন, কোটি কোটি মানুষ আপনার পাশে আছে।’ আরেকজনের মন্তব্য, ‘চাঁদও তো একা, তবু তার আলোয় পৃথিবী ভরে যায়।’ কেউ আবার লিখেছেন, ‘রানিহীন রাজা হলেও তিনি এখনো বলিউডের ভাইজান।’

সবশেষে সালমান খানকে বড় পর্দায় দেখা গেছে সিকান্দার ছবিতে। তাঁর আগামী ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। দেশপ্রেম ও যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সালমানকে নতুন অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। পাশাপাশি দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গেও একটি বড় বাজেটের ছবিতে কাজ করছেন তিনি। যদিও সেই প্রকল্পের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share