Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং
ছবি: সংগৃহীত

‘কালা জাহাঙ্গীর’ রূপে আসছেন শাকিব খান

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং । আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স’। ছবিটির শুটিং এখন শেষ পর্যায়ে। শ্রীলঙ্কার অংশের কাজ শেষ করে বর্তমানে কলকাতায় চলছে শেষ লটের দৃশ্যধারণ।

কলকাতার হাওড়ার শালিমার এলাকার একটি পুরোনো কারখানায় কয়েক দিন শুটিং হয়েছে। এরপর বউবাজার, আলিপুর জেল ও ভারতলক্ষ্মী স্টুডিওসহ শহরের বিভিন্ন স্থানে ক্যামেরা ঘুরছে। এই সূচিতে শাকিব খানের সঙ্গে কাজ করছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ফারিণকে দেখা যাবে ‘দিলরুবা’ চরিত্রে। তবে গল্পে ফারিণ ও জ্যোতির্ময়ীর একসঙ্গে কোনো দৃশ্য নেই।

ছবিতে শাকিব খান অভিনয় করছেন ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে। আরও অভিনয় করছেন লোকনাথ দে, পিয়ান সরকার ও মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। গল্পে লোকনাথ দে আছেন ‘গোপাল কর’ চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় পিয়ান। স্বামীর মৃত্যুর পর গদিতে বসে তিনি হয়ে ওঠেন এক প্রভাবশালী লেডি ডন। পরে তিনি হাত মেলান কালা জাহাঙ্গীরের সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কলকাতার কাজ শেষ হলে পুরো টিম যাবে ভারতের হায়দরাবাদে। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। চিত্রগ্রহণে আছেন বলিউডের দুই চিত্রগ্রাহক অমিত রায় ও শৈলেশ অবস্থী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রকাশ্যে বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ থেকে ‘বনলতা এক্সপ্রেস’ গত ঈদুল আজহায় ‘উৎসব’ সিনেমার সাফল্যের পর নির্মাতা তানিম নূর…
বনলতা এক্সপ্রেসের অফিসিয়াল পোস্টার

মিম মানতাশার স্নিগ্ধ ছবি

মিম মানতাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী থাকাকালীন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়…
মিম মানতাশার স্নিগ্ধ ছবি

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ছবি

রাশমিকা ও বিজয় আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার

জহির রায়হানকে ববিতা একুশে পদক উৎসর্গ করলেন  

ববিতার একুশে পদকপ্রাপ্তি আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ…
জহির রায়হানকে ববিতা একুশে পদক
0
Share