Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
শাকিব খান, ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় শুটিং ফেলে হঠাৎ দেশে শাকিব খান

সফর ছিল মাত্র এক দিনের। তবু সেই অল্প সময়েই বিনোদন অঙ্গনে আলোচনার ঝড় তোলেন মেগাস্টার শাকিব খান।  শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলাকালেই হঠাৎ কক্সবাজারে হাজির হন তিনি।  মাত্র ২৪ ঘণ্টার এই আকস্মিক সফর ঘিরে ভক্তদের মাঝে তৈরি হয়েছে কৌতূহল। আর প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা ।

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা , ফেসবুক থেকে সংগৃহীত

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে তিনি লেখেন, ‘ছোট্ট সফর, বিশাল স্মৃতি! আবার কাজে ফেরা, সাথে আছে আমার প্রিন্স’।  তার পোস্টে স্পষ্ট এই ফেরা মানেই শ্রীলঙ্কায় চলমান মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমার কাজে পূর্ণ মনোযোগ। অল্প বিরতি, কিন্তু কাজের প্রতি দায়বদ্ধতায় কোনো ছেদ নেই, এমন বার্তাই দিলেন ভক্তদের।

শুটিং এর ফাঁকে দেশে শাকিব

প্রিন্স এর শুটিং নিয়ে শ্রীলঙ্কায় ব্যস্ত সময় পার করছেন মেগাস্টার শাকিব খান।  হঠাৎ করেই বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে দেশে আসেন তিনি। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার জমজমাট শুটিং শুরু হয়েছে শ্রীলঙ্কায়।  তবে এর মাঝে শাকিবের ফিরে আসা নিয়ে নেটিজেনদের মনে প্রশ্ন তৈরি হয়েছে।  বৃহস্পতিবার সকালে শাকিব খান প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে কোনো বিরতি না নিয়েই ব্যক্তিগত হেলিকপ্টারে করে সরাসরি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন এই মেগাস্টার।

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
মেগাস্টার শাকিব খান, ছবি: সংগৃহীত

শাকিব খানের কক্সবাজারে পৌঁছানোর মুহূর্তের ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাকিব খান হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। শাকিব খান নিজেও তার ভেরিফায়েড পেজ থেকে হেলিকপ্টারে চড়ার স্থিরচিত্র ও ভিডিও শেয়ার করেছেন।

প্রিন্স সিনেমা নিয়ে শাকিব খানের নতুন বার্তা
শাকিব খান, ছবি: সংগৃহীত

একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ আয়োজনে অংশ নিতেই ছিল শাকিব খানের এই হঠাৎ ও স্বল্পমেয়াদি সফর। অল্প সময়ের মধ্যেই আবার কাজে ফিরে যাওয়ার বিষয়টি ভক্তদের চোখ এড়ায়নি। তাদের মতে, এই পোস্টের মাধ্যমে শাকিব খান নিজের পেশাদার মনোভাব ও কাজের প্রতি দায়বদ্ধতাকেই আরও একবার স্পষ্ট করে তুলেছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশের প্রথম রকব্যান্ড হিসেবে একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  

একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬…
একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  

‘একুশে পদক ২০২৬’ এর মনোনীতদের নাম ঘোষণা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ‘একুশে পদক ২০২৬’-এর মনোনীতদের নাম ঘোষণা করেছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে…
একুশে পদক ২০২৬

শাড়িতে মেহজাবীনকে কেমন লাগে দেখতে

মেহজাবীন চৌধুরী মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে…
শাড়িতে মেহজাবীনকে কেমন লাগে দেখতে

জাতীয় গ্রন্থাগার দিবস – জ্ঞানের ভিত্তিতে আগামীর দেশ

জাতীয় গ্রন্থাগার দিবস – বই, জ্ঞান আর আগামীর বাংলাদেশ বইয়ের দোকান, অনলাইন, মোবাইল, সবখানেই আজ বই আছে। তবু…
জাতীয় গ্রন্থাগার দিবস - জ্ঞানের ভিত্তিতে আগামীর দেশ
0
Share