Monday, November 16, 2026

জন্মদিনের আগেই স্বর্ণের গিটার হাতে উচ্ছ্বসিত রুনা লায়লা

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

এক দিন পরেই উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আর দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার। বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লা।

অনুষ্ঠানে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে তার সংগীতজীবন ও বর্ণাঢ্য পথচলাকে ঘিরেই সাজানো হয়েছে বিশেষ আয়োজনটি।

জন্মদিনের আগেই স্বর্ণের গিটার হাতে উচ্ছ্বসিত রুনা লায়লা

অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।

বাংলা সংগীতের সমৃদ্ধ ভুবনে রুনা লায়লার অবদান অনস্বীকার্য। বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ধারার সংগীতে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী। দীর্ঘ সংগীতজীবনে সুরের মায়াজালে মুগ্ধ করেছেন প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে। চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে রুনা লায়লার জীবনের নানা অজানা গল্প, স্মৃতি ও সংগীতজীবনের উল্লেখযোগ্য অধ্যায় উঠে আসবে। দর্শকরা জানতে পারবেন কিংবদন্তি এই শিল্পীর জীবনের অনেক অজানা তথ্য।

জন্মদিনের আগেই স্বর্ণের গিটার হাতে উচ্ছ্বসিত রুনা লায়লা

আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘রুনা মহল’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

Share

Read more

Local News