Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ৬, ২০২৬

‘রকস্টার’ টিজার – ভিন্ন লুকে শাকিব, চমকের পর চমক

‘রকস্টার’ টিজার: ভিন্ন লুকে শাকিব, চমকের পর চমক
‘রকস্টার’–এর টিজারে শাকিব খান

জোড়া টিজারে চমক, ‘রকস্টার’ এ অন্য এক শাকিব

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেয়েছে ঢাকাই সিনেমার কিং শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’ টিজার । এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই মেগাস্টার।  এখানে তিনি আর অ্যাকশন হিরো কিংবা গ্যাংস্টার অবতারে নন, সংগীতশিল্পী হিসেবে ধরা দিয়েছেন।  ভিন্ন লুকে দেখা গেছে শাকিব খানকে।  ‘রকস্টার’ টিজারে চমকের পর চমকে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উম্মাদনা।

এর আগের ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়।  এবার টিজারে পাওয়া গেল তাঁর নতুন লুকের বিস্তারিত। কয়েক কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ থেকে ‘তাণ্ডব’ এ নিজেকে নিয়ে নতুন নতুন নিরীক্ষা করেছেন শাকিব।

‘রকস্টার’ টিজার
‘রকস্টার’–এর টিজারে শাকিব খান

টিজারে এক রকস্টারের উত্থান-পতনের গল্প

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাকিব খান ও চরকির ইউটিউব চ্যানেলে এসেছে ‘রকস্টার’ এর টিজার।  ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান-পতনের গল্প। প্রথমে একটি অ্যানিমেটেড রকস্টার টিজার শেয়ার করেন শাকিব খান।  

ঝড়ের বার্তা দিলেন শাকিব, টিজারে দুর্ধর্ষ রূপ

টিজারের ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল। এবার সে আসছে পর্দা কাঁপাতে।’ এই টিজারে শাকিব খানকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও বিধ্বংসী লুকে। কনসার্ট মাতানো থেকে শুরু করে দুর্ধর্ষ অ্যাকশন, সব জায়গাতেই তার উপস্থিতি নজর কাড়ে।

সাদা পাখির পতনে শুরু ‘রকস্টার’-এর গল্প

সেখানে দেখা যায় এক সাদা পাখির উড়াল।  হঠাৎ বজ্রাঘাতে তার পতন।  এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। ছোট্ট এক বালকের স্বপ্ন , একদিন সে হবে রকস্টার।  এই দৃশ্যগুলো টিজারে তৈরি করেছে অন্যরকম আবহ।

গিটার হাতে শাকিব, ‘আগুন’ চরিত্রের ইঙ্গিত

এরপর প্রকাশ পায় দ্বিতীয় রকস্টার টিজার।  এতে একেবারে ভিন্ন রূপে ধরা দেন শাকিব খান।  কখনো কনসার্টে গিটার হাতে, কখনো রাগান্বিত চেহারায়। দর্শকদের সামনে গান গাইতে দেখা যায় তাকে।  অনেকেই মনে করছেন, সিনেমায় তার চরিত্রের নাম ‘আগুন’ হতে পারে।

ভিন্ন লুকে শাকিব, ‘রকস্টার’ টিজারে চমকের পর চমক
‘রকস্টার’ এর টিজারে শাকিব খান

গ্যাংস্টার নয়, এবার সংগীতশিল্পী শাকিব

রকস্টার টিজার দেখে বোঝা যায়, নিজের লুকে বেশ পরিবর্তন এনেছেন শাকিব খান।  ওজন কমিয়েছেন, চুলের স্টাইলেও এসেছে ভিন্নতা।  অ্যাকশন বা গ্যাংস্টারের বাইরে এবার তিনি সংগীতশিল্পীর চরিত্রে। এই নতুন উপস্থাপনা দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

ছবিতে তার সঙ্গে আছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর। যদিও টিজারে তাদের দেখা যায়নি। তবে দেখা গেছে তারিক আনাম খানকে। সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

‘রকস্টার’ টিজার
‘রকস্টার’ এর টিজারে শাকিব খান

ঈদুল আজহায় মুক্তি পেতে পারে রকস্টার

সব মিলিয়ে রকস্টার টিজার এখন দর্শকদের আলোচনার শীর্ষে। ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে ছবিটির। টিজারের শেষে জানানো হয়েছে, এটি কেবল শুরু, আরও চমক আসছে সামনে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইতিহাস গড়তে চলেছেন থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে

থালাপতি বিজয় অনন্য ইতিহাস গড়তে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়। তাঁর রাজনৈতিক দল…
থালাপতি বিজয়ের ড্রাইভারের ছেলে
0
Share