Monday, November 2, 2026

শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, অভিযোগ রেশমার

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

শুটিং সেটে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী রেশমা আহমেদ। তাঁর দাবি, শুটিংয়ের বিরতিতে সহশিল্পীদের সঙ্গে গল্প, হাসি-আনন্দ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার দৃশ্য আড়ালে ধারণ করছেন সেটের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি। পরে সেই ভিডিও দিয়ে রিলস বানিয়ে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তাঁরা। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি অভিনয়শিল্পীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রেশমা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুটিং সেটের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন অভিনেত্রী। তবে এ ঘটনায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, নাটক কিংবা শুটিংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

শুটিংয়ের বিরতিও থাকছে না ব্যক্তিগত

রেশমা জানান, চরিত্রাভিনেতাদের, বিশেষ করে মা-বাবার চরিত্রে অভিনয় করা শিল্পীদের একটি শুটিংয়ে প্রায় ১০ থেকে ১২টি দৃশ্যে কাজ করতে হয়। প্রতিটি দৃশ্যের মাঝখানে তাঁরা অল্প সময়ের বিরতি পান। এই সময়টুকুতে চা পান, সহশিল্পীদের সঙ্গে গল্প কিংবা হাসি-আনন্দে সময় কাটান। পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবন, সংসার ও সন্তানদের নিয়েও কথা বলেন।

বিষয়টি ব্যাখ্যা করে রেশমা লেখেন, ‘প্রতি সিকোয়েন্সের মাঝখানে হয়তো ১০ মিনিট ব্রেক দেওয়া হয়। তখন আমরা চা খাই, গল্প করি, একটু ফান করার চেষ্টা করি। হাসাহাসি করি। সুখ-দুঃখের কথা বলি। ব্যক্তিগত জীবন, সংসার, সন্তানদের নিয়ে কথা বলি। আর এই ১০ মিনিটের মধ্যেই আমরা পরবর্তী সিকোয়েন্সের জন্য এনার্জি নিয়ে তৈরি হই।’

গোপনে ভিডিও করে বানানো হচ্ছে রিলস

অভিনেত্রীর অভিযোগ, শুটিংয়ের এই বিরতিকেই কাজে লাগিয়ে গোপনে ভিডিও ধারণ করছেন সেটের সঙ্গে যুক্ত কয়েকজন। তাঁদের মধ্যে লাইট ও ক্যামেরা সহকারী, মেকআপ সহকারী এমনকি শুটিং দেখতে আসা অতিথিদের কথাও উল্লেখ করেছেন তিনি। পরে এসব ভিডিও দিয়ে রিলস তৈরি করে ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রকাশ করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থও আয় করছেন বলে দাবি রেশমার।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘লাইট এবং ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, মেকআপ অ্যাসিস্ট্যান্ট, শুটিংয়ের কোনো গেস্ট, অর্থাৎ আমাদের শুটিংয়ের লোকজন আমাদের সেই ব্যক্তিগত বিশ্রামের সময় ভিডিও ধারণ করে লুকিয়ে লুকিয়ে। এবং রিলস বানিয়ে নিয়ে নিজের আইডি থেকে আপলোড দেয়। টাকা ইনকাম করে।’

অভিনয়শিল্পীদের সতর্ক থাকার আহ্বান

রেশমার ভাষ্য, শুটিং সেটে এমন ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিযোগ জানিয়েছেন। কিন্তু বারবার বিষয়টি সামনে এলেও পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। ফলে শিল্পীদের ব্যক্তিগত সময়ের গোপনীয়তা রক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ অবস্থায় অন্যের ওপর নির্ভর না করে নিজেদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন রেশমা। শুটিং সেটে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ ও প্রকাশের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Share

Read more

Local News