Monday, November 2, 2026

হুমকি সত্ত্বেও রবিবারের রীতি রাখলেন অমিতাভ

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

রবিবার মানেই মুম্বইয়ের জুহুতে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়, আর সেই ভিড়ের সামনে অমিতাভ বচ্চনের হাত নাড়া। কয়েক দশকের এই চেনা ছবিতে এবার যোগ হলো বাড়তি নিরাপত্তা। ১ নভেম্বর, রবিবার বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানালেন বলিউডের শাহেনশাহ।

প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাইরে বসানো উঁচু মঞ্চে দাঁড়িয়ে আছেন অমিতাভ। মঞ্চের তিন দিকে বসানো হয়েছে স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের আবরণ। লাল জ্যাকেট আর ক্যাপ পরে সেই আবরণের ভেতর থেকেই হাত নেড়ে ও হাত জোড় করে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা।

বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতরে অমিতাভ বচ্চন
বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপের ভেতর থেকে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ বচ্চন

এদিন বাবার পাশেই ছিলেন ছেলে অভিষেক বচ্চন। অমিতাভের পেছনে দাঁড়িয়ে ভিড়ের দিকে নজর রাখছিলেন তিনি। ব্যারিকেডের বাইরে ভক্তদের ভিড় সামলাতে মোতায়েন ছিল মুম্বই পুলিশের সদস্যরাও।

হুমকির পর থেকেই কড়া নিরাপত্তা

জানা গেছে, গত ২৩ অক্টোবর মুম্বই পুলিশের কাছে একটি হুমকি ই-মেলের তথ্য আসে। মেয়র রিতু তাওড়েকে পাঠানো ওই ই-মেলে তাঁর দপ্তর, অমিতাভের বাড়ি ‘জলসা’ ও গাযক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকিতে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে হামলার কথা বলা হয়েছিল।

এরপর থেকেই মুম্বইজুড়ে জারি করা হয় হাই অ্যালার্ট, জলসার বাইরে বাড়ানো হয় নিরাপত্তা। এর আগে ২৫ অক্টোবরও বাড়তি নিরাপত্তার মধ্যেই ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন অমিতাভ। তবে বুলেটপ্রুফ কাচের আবরণের ভেতর থেকে দর্শন দেওয়ার ঘটনা এই প্রথম।

জলসার বাইরে বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ বচ্চন
জলসার বাইরে উঁচু মঞ্চে বসানো বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপ

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর জুহুতেই গুলিবর্ষণের ঘটনার মুখে পড়েছিলেন অভিনেতা টাইগার শ্রফ। সেই ঘটনার পর থেকেই তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক মুম্বই পুলিশ।

হুমকি সত্ত্বেও রবিবারের রীতি ভাঙেননি অমিতাভ। তবে এই কাচের আবরণ প্রশাসনের নির্দেশে বসানো হয়েছে, নাকি ব্যক্তিগত সতর্কতা, তা এখনো স্পষ্ট নয়। ভক্তদের অনেকেই প্রিয় তারকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Share

Read more

Local News