Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

রজনীকান্ত পরিচ্ছন্নতাকর্মীকে সোনার হার উপহার দিয়েছেন

রজনীকান্ত এক পরিচ্ছন্নতাকর্মীকে
রজনীকান্ত ও পদ্মা

রজনীকান্ত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত খুশী হয়ে এক পরিচ্ছন্নতাকর্মীকে সোনার হার উপহার দিয়েছেন। পরিচ্ছন্নতাকর্মী পদ্মার সততায় মুগ্ধ হয়ে তাঁকে রজনীকান্তের চেন্নাইয়ের বাড়িতে ডেকে এনে এই উপহার দেন তিনি।

ভারতের গণমাধ্যম এনডিটিভি লিখেছে, সম্প্রতি পদ্মা নামের এই পরিচ্ছন্নতাকর্মী তাঁর কাজের সময় একটি অব্যবহৃত ব্যাগ খুঁজে পান। ওই ব্যাগে প্রায় ৪৫ লাখ রুপি মূল্যের সোনার গয়না ছিল বলে জানা গেছে। ব্যাগটি পেয়েই সঙ্গে সঙ্গে ব্যাপারটি তিনি তার ঊর্ধ্বতনদের জানান এবং ব্যাগটি থানায় জমা দেন। পরে গয়নার ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।   

রজনীকান্ত এক পরিচ্ছন্নতাকর্মীকে

এই খবরে ও পদ্মার সততার প্রতি সম্মান জানিয়ে তাকে সোনার একটি চেইন উপহার দেন  দক্ষিণী তারকা রজনীকান্ত। এর পর সোশাল মিডিয়ায় পদ্মার সঙ্গে একটি ছবি শেয়ার করেন অভিনেতা। তিনি লিখেছেন, “মনের অন্তঃস্থল থেকে পদ্মাকে সম্মান দিচ্ছি একটা সোনার হার দিয়ে। প্রকৃত অর্থেই তিনি পরোপকারী মানুষ।”  

এছাড়া তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনও পদ্মাকে সংবর্ধনা জানান। মুখ্যমন্ত্রী খুশী হয়ে পদ্মাকে এক লাখ রুপির একটি চেক উপহার দেন। একই সঙ্গে সমাজে নৈতিকতার দৃষ্টান্ত রাখার জন্য তার ভূয়সী প্রশংসাও করেন।    

চেন্নাইয়ের বেসরকারি সংস্থা উর্বাসার সুমিতের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন পদ্মা। সুমিত জানিয়েছেন, গত চার বছরে তাদের কর্মীরা প্রায় দেড় কোটি রুপি মূল্যের হারানো মূল্যবান সামগ্রী উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন।

সংস্থাটির প্রধান কর্মকর্তা মাহমুদ সাইত বলেন, “আমাদের কাজে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ ব্যবস্থা রয়েছে , যেটি ধাপে ধাপে পরিচালিত হয় এবং আমরা নৈতিকতার ওপর বিশেষ গুরুত্ব দিই। কর্মীরা যে সেই মূল্যবোধ মেনে চলছেন, তাতে আমরা গর্বিত।”

রজনীকান্তের আরো জনসংযোগ

এছাড়া এ বছরের ২৫ জানুয়ারি ভারতের মাদুরাইয়ের ভক্ত রাজিনি শেখরের সাথেও দেখা করেন রজনীকান্ত। রজনীকান্তের নামে তিনি একটি খাবারের দোকান চালান, যেখানে পাঁচ রুপিতে খাবার বিক্রি করা হয়। তাকেও একটি স্বর্নের চেইন উপহার দেন রজনীকান্ত। নিম্নবিত্ত মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এই পুরস্কার দেয়া হয়েছে তাঁকে।

পরিচালক নেলসন দিলীপকুমার পরিচালিত রজনীকান্তের ‘জেলার ২’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তাছাড়া, কমেডি ঘরানার একটি নতুন সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে রজনীকান্তের। এটি প্রযোজনা করবেন কমল হাসান এবং পরিচালনা করবেন সিবি চক্রভার্তী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share