Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট
ছবি: রাফসান, জেফার ও সানিয়া এশা

রাফসানের সাবেক স্ত্রী কোথায়? কী করছেন?

জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও গায়িকা-অভিনেত্রী জেফার রহমানের বিয়ের খবরে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেকের মনে প্রশ্ন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা এখন কোথায়, কী করছেন তিনি? বর্তমানে আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট ।

ভালোবাসার সম্পর্ক থেকেই ২০২০ সালে চিকিৎসক সানিয়া সুলতানা এশাকে বিয়ে করেন রাফসান। তবে টানা প্রায় তিন বছর একসঙ্গে কাটানোর পর ২০২৩ সালের নভেম্বরে দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের খবর সামনে আসার পর বিষয়টি ঘিরে নানা জল্পনা ও আলোচনা চলতে থাকে। যা সেই সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রীর পোস্ট
ছবি: রাফসান ও সাবেক স্ত্রী সানিয়া এশা

কসমেটিক মেডিসিনে নিজের ক্যারিয়ার গড়েছেন এশা। বর্তমানে তিনি আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল পেশাগত অভিজ্ঞতা শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে নতুন করে কর্মজীবন শুরু করেন এশা। এই অর্জনের কথা তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে সানিয়া এশা লেখেন, এস্তে এসথেটিক হাসপাতালে এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং সুযোগটির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share