Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত
ছবি: সংগৃহীত

অনুমোদনহীন গান-দৃশ্য দেখানোর অভিযোগ

‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। মুক্তির প্রায় দেড় মাস পর চিত্রনায়ক শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনো প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখানো যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য অধিদপ্তর। সার্টিফিকেশনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে সিনেমাটি প্রদর্শনের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলার একাধিক সিনেমা হলে ‘অনুমোদনবিহীন গান ও দৃশ্য সংযোজন করে’ শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমাটি দেখানো হয়েছে। গানটি হচ্ছে সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া ‘একা একা লাগে তোমারে ছাড়া’। শুধু তাই নয়, সার্টিফিকেটপ্রাপ্ত কপিতে ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে প্রদর্শনের অভিযোগও রয়েছে।

অশালীন কনটেন্ট দেখানোর অভিযোগ

অনুমোদনহীন দৃশ্যের বিষয়ে বলা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে অঙ্গচ্ছেদ ও গলাকাটার মতো কিছু দৃশ্য সার্টিফিকেশন বোর্ড বাদ দিলেও সেগুলো পুনরায় যোগ করা হয়েছে। বাদ দেওয়া ‘অশালীন ভিজ্যুয়াল কনটেন্টও’ দেখানো হচ্ছে বলে অভিযোগ তথ্য অধিদপ্তরের।

নিয়ম ভাঙার অভিযোগে স্থগিতাদেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনেমায় ধূমপান ও মাদক সেবনের সতর্কবার্তা ‘টেম্পারিং করে মুদ্রণযোগ্য ফন্টে দেখানো হয়েছে, যা নিয়মবহির্ভূত। এসব অনিয়মের অভিযোগ তুলে ‘প্রিন্স’ সিনেমার অনাপত্তি সনদ স্থগিত করার কথা বলা হয়েছে। সনদটি দেওয়া হয়েছিল গত ১৬ মার্চ।

নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ।

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কথা স্বীকার শাকিবের

সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে শাকিব খান স্বীকার করেছিলেন, নির্মাণের সময় নানা সীমাবদ্ধতার কারণে ছবিটি দর্শকের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি। তিনি জানান, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চলায় সময়ের অভাবে কারিগরি ত্রুটি থেকে যায়। বিশেষ করে সাউন্ড, কালার ও অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে সমালোচনা ওঠে।

সেন্সরের পরও চলেছে ‘প্রিন্স’-এর শুটিং

শাকিব খানের বক্তব্য অনুযায়ী, সেন্সর পাওয়ার চার দিন পরও সিনেমার কিছু দৃশ্যধারণ করা হয়েছিল। সংশ্লিষ্টদের দাবি, বিতর্কিত গানটির দৃশ্যও তখনই ধারণ করা হয়। মুক্তির সময় হল মালিকরাও অভিযোগ করেছিলেন, সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না করেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। তখন সাউন্ড, কালার, ভিএফএক্স ও সার্ভার জটিলতা নিয়ে দর্শক ও হল মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সনদ স্থগিত
ছবি: অভিনেতা শাকিব খান

ইতালিতে মুক্তির আগে সংশোধন ‘প্রিন্স’-এ

সম্প্রতি ইতালিতে মুক্তির আগে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, সিনেমাটির ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) নতুন করে সংস্করণ করা হয়েছে। তাদের ভাষ্য, দেশের মুক্তির সময় যে সমস্যাগুলো ছিল, সেগুলো কাটিয়ে আরও পরিমার্জিতভাবে সিনেমাটি প্রস্তুত করা হয়েছে, যাতে বিদেশের দর্শকরা ভালো অভিজ্ঞতা পান।

১৩৩ হলে মুক্তি পায় শাকিব খানের প্রিন্স

আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজক শিরিন সুলতানার এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু ও ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা-বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন থালাপতি বিজয়

থালাপতি বিজয় তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন দক্ষিণী তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। শুনলে অবাক…
থালাপতি বিজয়

ভালো কমিউনিস্ট পার্টি পেলে তাতে যোগ দেবেন কবীর সুমন

কবীর সুমন ২০১১ সাল থেকে ২০২৬ এর নির্বাচনের আগ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ক্ষমতায় ছিলো তৃণমূল কংগ্রেস।…
কবীর সুমন

২৫ বছর পর মুক্তি পেল ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট’

ইরফান খান ভারতীয় চলচ্চিত্রের দুই কিংবদন্তি তারকা ইরফান খান ও বিদ্যা বালান। অথচ তাদের দুজনকে একসঙ্গে পর্দায়…
ইরফান খানের ‘দ্য লাস্ট টেন্যান্ট'
0
Share