Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট

মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট
মায়ের সাথে দিঘী, ছবি:সংগৃহীত

মা হারানোর ১৪ বছর, দিঘীর আবেগী বার্তা

১৪ বছর আগে মা অভিনেত্রী দোয়েলকে হারিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি।  মায়ের মৃত্যুর সময় খুবই ছোট ছিলেন দীঘি।  তবে, এতদিন পরও সেই মায়ের কথা মনে করে কেঁদে উঠেন তিনি। মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে।

মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট
প্রার্থনা ফারদিন দীঘি ও তার মা অভিনেত্রী দোয়েল , ছবি: সংগৃহীত সংগৃহীত

ফেসবুকে মায়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে দীঘি লিখেছেন, ‘মাম্মি, আজ তোমার ১৪তম মৃত্যুবার্ষিকী। কী যে অদ্ভুত লাগে-দেখতে দেখতে ১৪ বছর হয়ে গেল। তোমাকে ছাড়া কিছুই বুঝে উঠতে পারি না। পুরো বছর অনেক শক্ত থাকলেও আজকের দিনটা এলে আমি একদম ভেঙে পড়ি। যত বড় হচ্ছি, ততই আক্ষেপ হচ্ছে কেন তুমি চলে গেলে। অনেক ভালোবাসি তোমাকে, মাম্মি।’

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন দিঘী

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘এই পৃথিবীতে কোনো শক্তিই নেই যা তোমার অভাব পূরণ করতে পারে। সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই।’

১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দীঘির মা দোয়েল। তার অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। বাবা শাহরুখ ফারদিন সুব্রত চলচ্চিত্র অভিনেতা।

মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে ‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কি তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেন শিশুশিল্পী দীঘি।

মায়ের মৃত্যুবার্ষিকীতে দিঘীর আবেগঘন পোস্ট
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি , ছবি: সংগৃহীত

কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।  অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্সিকিউরড বুবলী- শাকিব খান, অপু বিশ্বাস ও ক্ষমতার খেলাঘর

ক্ষমতা ও পুরুষতান্ত্রিকতা দেশের চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
বুবলী শাকিব খান অপু বিশ্বাস

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে আলি বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক…
বালিনালে উৎসব ও আলি

নতুন জীবনে দীপ্তি চৌধুরী, বিয়ে করলেন ঢাবি শিক্ষককে

দীপ্তি চৌধুরীর জীবনের নতুন অধ্যায় দেশের জনপ্রিয় ও আলোচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। তার…
দীপ্তি চৌধুরী ও মুশতাক
0
Share