Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঢাকায় বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেট তারকার প্রেম

ঢাকায় বলিউড তারকা ও ভারতীয় ক্রিকেট তারকার প্রেম

নির্মাতা পলাশ মুচ্ছল প্রেমের টানে ঢাকায়

বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল প্রেম করছেন ভারতীয় নারী ক্রিকেট দলের সহ–অধিনায়ক ও তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার সঙ্গে। প্রেমের টানে বলিউডের এই তারকা এসেছিলেন বাংলাদেশের রাজধানী ঢাকাতেও।

এই দুই তারকার প্রেম নিয়ে কয়েক বছর ধরেই চলছে নানা আলোচনা। তবে দুজনকে নিয়ে আলোচনার মধ্যে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ছেলে পলাশ গত শুক্রবার জানিয়েছেন, স্মৃতি মান্ধানা শিগগিরই ইন্দোরের পুত্রবধূ হতে যাচ্ছেন।  

খবরটি প্রকাশ্যে আসার পর রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। দুজনের প্রেম নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর চর্চা চলছে।

এই দুইজনের প্রেমের অন্যতম স্মৃতিময় স্থান বাংলাদেশের রাজধানী ঢাকা। মান্ধানার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছিলেন পলাশ। ২০২৩ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে ঢাকায় এসেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। দলের সঙ্গে ছিলেন ওপেনার স্মৃতি মান্ধানা। ১৮ জুলাই স্মৃতির ২৭তম জন্মদিন ছিল। এদিন  প্রেমিকাকে ‘সারপ্রাইজ’ দিতে সোজা ঢাকায় এসে হাজির হন তারকা পলাশ।

কলকাতার সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, স্মৃতির জন্মদিনে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা; সেই পার্টিতে চমক হিসেবে হাজির হয়েছিলেন বলিউড তারকা পলাশ।

একটি রোমান্টিক গান গেয়ে স্মৃতি মান্ধানাকে প্রেমের প্রস্তাব দেন বলিউড তারকা পলাশ। তারপর থেকেই চলছে তাদের প্রেম। শুরুতে প্রেম অনেকটা আড়ালে ছিল, বছর দুয়েক ধরে দুজনের প্রেম নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বিস্তর চর্চা চলছে।

ভারতের নারী ক্রিকেটারদের মধ্যে স্মৃতিই সবচেয়ে ধনী ক্রিকেটার। ভারতীয় নারী ক্রিকেট দলের সহ–অধিনায়ক স্মৃতি শুধু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারই নন, নারী ক্রিকেটে তরুণ প্রজন্মের আইকনও তিনি।  

সংগীত পরিচালক হিসেবে বলিউডে পরিচিতি পেয়েছেন ৩০ বছর বয়সী পলাশ মুচ্ছল। তিনি তার বোন পলক মুচ্ছলের বহু জনপ্রিয় গানে সুর দিয়েছিলেন। সংগীত পরিচালনার পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিত পলাশ। বর্তমানে ‘রাজু বাজেওয়ালা’ নামে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ করছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share