Monday, November 2, 2026

‘ক্লান্ত দেখালেও আফসোস নেই’ – পিয়া জান্নাতুল

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল নিজের ক্লান্ত চেহারা নিয়ে অকপটে লিখলেন ফেসবুকে। রোববার নিজের ফেসবুক পেজে দুটি ছবিসহ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, আজকাল তাঁকে প্রায়ই ক্লান্ত দেখায়। কিন্তু তা নিয়ে তাঁর কোনো আফসোস নেই।

পোস্টে পিয়া জান্নাতুল লিখেছেন, অনেকেই তাঁকে বলেন, তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে। জবাবে তাঁর সোজাসাপ্টা স্বীকারোক্তি, সত্যিই তাঁকে ক্লান্ত দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না তাঁকে। তবে এখন তিনি বুঝেছেন, জীবনে সব সময় নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়।

পিয়া জান্নাতুল

কৃতজ্ঞতায় ভরা স্বীকারোক্তি

পিয়ার ভাষ্যে, এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব আর ব্যস্ততা। আছে ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া। জীবনে সবকিছু পারফেক্ট না হলেও যা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। পোস্টে ‘সেলফ রিয়েলাইজেশন’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি।

পোস্টটিতে ইতিমধ্যে আড়াই হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য করেছেন দেড় শতাধিক অনুসারী, বেশির ভাগই প্রশংসায় ভরা। অনেকের মতে, ক্লান্তির মাঝেও পিয়ার সৌন্দর্য কমেনি। বরং এই খোলামেলা মনোভাবই তাঁদের মন ছুঁয়ে গেছে।

পিয়া জান্নাতুল

গত ১৪ অক্টোবর জন্মদিনের পোস্টেও একই সুরে কথা বলেছিলেন পিয়া জান্নাতুল। ছেলে এরসের জন্মের পর থেকে জীবনকে দেখার ভঙ্গি বদলে গেছে তাঁর। কাজের চাপের মাঝেও সন্তানকে সময় দেওয়া আর জীবনের প্রতি কৃতজ্ঞ থাকাটাই এখন তাঁর কাছে মুখ্য।

মিস বাংলাদেশ ২০০৭ খেতাব জিতে পরিচিতি পান পিয়া জান্নাতুল। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। ‘চোরাবালি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ক্রিকেট উপস্থাপনায়ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

Share

Read more

Local News