Saturday, September 12, 2026

ভেনিসে ফিলিস্তিনের ‘নাজা’ পেল ২৫ মিনিটের করতালি

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর প্রায় ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি পেয়েছে গাজা যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাজা (NAZA)। উৎসবটির ইতিহাসে দীর্ঘতম ‘স্ট্যান্ডিং ওভেশন’ হিসেবে নতুন রেকর্ড তৈরি করেছে নাজা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘নাজা’র প্রথম প্রদর্শনী হয়। প্রদর্শনী শেষে দর্শকেরা দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে করতালি দেন। এ সময় অনেকের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। আবেগঘন মুহূর্তে পরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোরসহ উপস্থিত অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন।

‘নাজা’ পরিচালনা করেছেন অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ এর ইসরায়েলি সহপরিচালক ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অস্কারজয়ী নির্মাতা জোনাথন গ্লেজারও। ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ছবির জন্য অস্কার পাওয়া এই নির্মাতা ‘নাজা’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

ভেনিসে ফিলিস্তিনের ‘নাজা’ পেল ২৫ মিনিটের করতালি
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের ভেতরের গল্প

‘নাজা’তে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ভেতরের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটির নির্মাতারা সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান সদস্য এবং গোয়েন্দা কর্মকর্তাসহ ২৪ জনের সাক্ষাৎকার নিয়েছেন।

প্রামাণ্যচিত্রটির কাজ করতে তেল আবিবের বিভিন্ন ভবনের ছাদে রাতের আঁধারে গোপনে প্রায় তিন বছর ধরে দৃশ্য ধারণ করা হয়। নির্মাতাদের দাবি, এসব সাক্ষাৎকারের মাধ্যমে বেসামরিক প্রাণহানির সঙ্গে সামরিক সিদ্ধান্তের সম্পর্ক এবং অভিযানের ভেতরের বিভিন্ন বিষয় সামনে এসেছে।

ভেনিসে ফিলিস্তিনের ‘নাজা’ পেল ২৫ মিনিটের করতালি
নাজা চলচ্চিত্রে কলাকুশলী, ছবি: সংগৃহীত

‘নাজা’ নামের অর্থ কী

‘নাজা’ ইসরায়েলি সামরিক পরিভাষায় ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ। বিমান হামলার ক্ষেত্রে সম্ভাব্য বেসামরিক প্রাণহানি বা ‘কোলেটেরাল ড্যামেজ’ বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়।

পরিচালক ইউভাল আব্রাহাম বলেছেন, ইসরায়েলি নাগরিক হিসেবে নিজেদের সমাজের সামরিক ব্যবস্থার ভেতরের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ তারা কাজে লাগাতে চেয়েছেন। গাজায় চলমান সামরিক অভিযান কীভাবে পরিচালিত হচ্ছে, সেটিই অনুসন্ধানের অন্যতম লক্ষ্য ছিল বলে জানান তিনি।

শেষ মুহূর্তে ভেনিসের প্রতিযোগিতায়

প্রামাণ্যচিত্রটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগায় ভেনিস উৎসবের প্রাথমিক তালিকায় নাম ছিল না ‘নাজা’র। পরে উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যুক্ত করা হয় ছবিটি। এবারের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া একমাত্র প্রামাণ্যচিত্রও এটি।

এর আগে আব্রাহাম ও জোরের ‘নো আদার ল্যান্ড’ আন্তর্জাতিকভাবে ব্যাপক সাড়া ফেলে। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনিদের উচ্ছেদের বাস্তবতা তুলে ধরা ছবিটি ২০২৫ সালে সেরা প্রামাণ্যচিত্র হিসেবে অস্কার জেতে।

ভেনিসে ফিলিস্তিনের ‘নাজা’ পেল ২৫ মিনিটের করতালি
ছবি: সংগৃহীত

আগের রেকর্ডও ভাঙল ‘নাজা’

ভেনিস চলচ্চিত্র উৎসরে দীর্ঘ করতালির আগের রেকর্ড ছিল ২২ মিনিটের। গত বছর তিউনিসিয়ার নির্মাতা কাউছার বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ প্রদর্শনীর পর দর্শকেরা ২২ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছিলেন।

গাজায় ইসরায়েলি হামলায় পরিবারের সদস্যদের সঙ্গে নিহত ছয় বছর বয়সী শিশু হিন্দ রাজাবকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল সেই প্রামাণ্যচিত্র। এবার প্রায় ২৫ মিনিটের করতালিতে সেই রেকর্ড ছাড়িয়ে গেল ‘নাজা

ভেনিস উৎসবের এবারের বিজয়ীদের নাম আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মূল প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে রয়েছেন ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’-এর নির্মাতা কাউছার বেন হানিয়াও।

Share

Read more

Local News