Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ

মৌ
গানের আবৃত্তিতে মৌ

বাবাকে স্মরণ

দেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পরিচিত মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিং, নৃত্য ও অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। এবার নিজের শিল্পীসত্তার নতুন এক দিক উন্মোচন করলেন মৌ। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা আবৃত্তি করেছেন তিনি। সেই গানে কবিতা আবৃত্তি করে বাবাকে উৎসর্গ করলেন মৌ। মৌ এর বাবা খ্যাতিমান সংগীতশিল্পী সাইফুল ইসলাম।

রোববার মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে ‘সোনার কাঠি রুপোর কাঠি’ গানের নতুন সংস্করণের মিউজিক ভিডিও। গানটি মূলত সাইফুল ইসলামের কণ্ঠে জনপ্রিয়তা পেয়েছিল। সেই কালজয়ী গানকেই নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে আনা হয়েছে। তবে শুধু নতুন সুর বা সংগীতায়োজন নয়, এই সংস্করণের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে মৌয়ের আবৃত্তি।

মৌ

গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের সুপরিচিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গীতিকার নাইম গোহরের লেখা এবং কিংবদন্তি সুরকার আনোয়ার পারভেজের সুর করা এই গান নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য নতুনভাবে সাজানো হয়েছে। সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার। নির্মাতাদের মতে, গানটি শুধু একটি সংগীত পরিবেশনা নয়; বরং বাবা ও মেয়ের সম্পর্ক, স্মৃতি, ভালোবাসা এবং শ্রদ্ধার এক আবেগঘন শিল্পরূপ।

যে কারণে আবৃত্তি

প্রকল্পটি নিয়ে কথা বলতে গিয়ে বিপ্লব সাহা বলেন, মৌ বাংলাদেশের সাংস্কৃতিক জগতের অন্যতম সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর জন্মদিন এবং ফাদার্স ডে একই দিনে হওয়ায় এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়। তিনি জানান, প্রয়াত সাইফুল ইসলামের স্মৃতিকে সম্মান জানাতেই গানটি নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।

বিপ্লবের ভাষ্য, “এটি কেবল একটি গান নয়, বরং স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মিউজিক ভিডিওটিতে মৌ প্রথমবারের মতো কবিতা আবৃত্তি করেছেন, যা পুরো কাজটিকে আরও আবেগময় করে তুলেছে।”

দীর্ঘদিন ধরে মডেলিং, নৃত্য ও অভিনয়ে সক্রিয় থাকলেও আবৃত্তিশিল্পী হিসেবে মৌকে আগে দেখা যায়নি। তাই তাঁর এই নতুন উপস্থিতি ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি করেছে। অনেকেই মনে করছেন, বাবার স্মৃতির সঙ্গে ব্যক্তিগত আবেগ জড়িয়ে থাকায় প্রকল্পটিতে মৌয়ের অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠেছে।

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হিসেবে মৌ বরাবরই নান্দনিক ও ব্যতিক্রমী কাজের জন্য প্রশংসিত। এবারও সেই ধারাবাহিকতায় বাবার স্মৃতিকে ধারণ করে তৈরি এই মিউজিক ভিডিও দর্শকদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মিউজিক ভিডিওটি রোববার সন্ধ্যায় বিশ্বরঙ এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এটি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও দেখা যাচ্ছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে মৌয়ের আবৃত্তি এবং বাবা-মেয়ের আবেগঘন সম্পর্কের উপস্থাপনাকে অনেকেই হৃদয়স্পর্শী বলে মন্তব্য করছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়- ৫০০ রূপি থেকে ৬০০ কোটির মালিক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এর জীবনকাহিনি…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

জমির বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

পঙ্কজ ত্রিপাঠি বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই…
পঙ্কজ ত্রিপাঠির

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং

মুসলিম হলেন জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং।…
‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং
0
Share