মুসলিম হলেন জিয়ানকার্লো এসপোসিতো
ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং। গাস ফ্রিং এর আসল নাম জিয়ানকার্লো এসপোসিতো। সৌদি আরবে তার নতুন চলচ্চিত্র ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি আনুষ্ঠানিকভাবে মুসলিম হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তথ্যটি প্রকাশ্যে আসে।
সম্প্রতি, সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, গাস ফ্রিং একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। পরে তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে নামাজেও অংশ নেন। নামাজরত অবস্থায় রুকুতে যাচ্ছেন এমন দৃশ্য দেখা গেছে। ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ জানিয়েছেন, সিনেমার শুটিংয়ের জন্য সৌদি আরবে থাকাকালীন মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা ও তাদের আচার-আচরণে মুগ্ধ হন এসপোসিটো। এরপরই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।
ভাইরাল হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিটো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় সন্তোষ প্রকাশ করেছেন।
এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর।’

জিয়ানকার্লো এসপোসিটো
‘গুস্তাভো ফ্রিং’ বা জিয়ানকার্লো এসপোসিটো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিত হন এই অভিনেতা। এই সিরিজে তাঁর অভিনয় সিনেমা সিরিজের ইতিহাসের অন্যতম সফল ও দৃষ্টান্তমূলক চরিত্র। তাঁর অভিনয় গুণ এতোই চমৎকার হয়ে উঠেছে যে দর্শকেরা তাঁর আসল নামই ভুলে গেছেন। তাঁকে গাস ফ্রিং নামেই চিনে ফেলে। এরপর একই সিরিজের সহোদর সিরিজ তথা ব্রেকিং ব্যাড ইউনিভার্সের আরেক সফল সিরিজ ‘বেটার কল সল’ এ অভিনয় করেছেন তিনি। এখানেও সমান নৈপুণ্যে দারুণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি।
এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
জিয়ানকার্লো এসপোসিতোর ইসলাম ধর্ম গ্রহণ করাতে বিশ্বজুড়ে ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। মুসলমান নেটিজেনরা তাঁকে শুভেচ্ছো ও অভিবাদন জানিয়েছেন।


