Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা – ছেলেকে মারধর

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা - ছেলেকে মারধর
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলের চোখে গুরুতর আঘাত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।  বৃহস্পতিবার বিকেলে মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। অভিনেত্রীর অভিযোগ, বেপরোয়া গতিতে আসা গাড়িটি তার গাড়িকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। ধাক্কার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা - ছেলেকে মারধর
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা – ছেলেকে মারধর , ছবি: সংগৃহীত

বিকেল ৪টা ৫৭ মিনিটে ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান মনিরা মিঠু।  তিনি লেখেন, তার ছেলেকে আহত করা হয়েছে।  পুরো ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছে।

অভিনেত্রী অভিযোগের পাশাপাশি সংশ্লিষ্ট গাড়িটির নম্বরও প্রকাশ করেন, যা ছিল ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। বিষয়টি সামনে আনার পর তিনি আরও একটি পোস্টে এক ব্যক্তির ছবি শেয়ার করে তাকে গাড়িটির মালিক বলে দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তি হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানান, হামলায় তার ছেলে চোখে গুরুতর আঘাত পেয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আকস্মিক এই ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা - ছেলেকে মারধর
অভিনেত্রী মনিরা মিঠু, ছবি: সংগৃহীত

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সহকর্মী ও ভক্তরা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share