Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের

বড়দিন উদযাপনে দেশের শোবিজ তারকারা
অভিনেত্রী সাদিয়া আয়মান , ছবি: সংগৃহীত

ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান তারকারা

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বড়দিন।  গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করেছে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ।  বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের।  ভক্ত-দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তারকাদের অনেকেই।

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী সাদিয়া আয়মান , ছবি: সংগৃহীত

বড়দিনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে।  এই আনন্দের সঙ্গে যুক্ত হন অভিনেত্রী সাদিয়া আয়মানও। বড়দিনের একটি বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি।  ক্যাপশনে তিনি বড়দিনের শুভেচ্ছা জানান।  আপ্যায়নের জন্য প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী জয়া আহসা , ছবি: সংগৃহীত

শান্তি ও সম্প্রীতির বার্তা

বড়দিন উপলক্ষে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, “বড়দিনে শান্তি আসুক দেশে, সারা পৃথিবীতে।’ জয়ার পোস্টটি মুহূর্তেই ভক্তদের দৃষ্টি কাড়ে।  

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী , ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজেকে নতুনভাবে মেলে ধরে ছড়িয়ে দিলেন মুগ্ধতা ও সম্প্রীতির বার্তা।  বুধবার একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।  ছবিগুলোতে তাকে দেখা যায় পুরোপুরি বড়দিনের উৎসবমুখর সাজে।  মেহজাবীনের পরনে ছিল বড়দিনের চিরচেনা লাল রঙের সোয়েটার।  মাথায় সবুজ রঙের ক্রিসমাস হ্যাট।  ছবির ক্যাপশনে বড়দিনের শুভেচ্ছা জানান মেহজাবীন।  তিনি লিখেছেন, ‘বড়দিন উদযাপনকারী সকল বন্ধুদের প্রতি ভালোবাসা ও শুভকামনা পাঠাচ্ছি।

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী নুসরাত ইমোরজ তিশা , ছবি: সংগৃহীত

ছেয়েকে নিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত ইমোরজ তিশা।  ফেসবুকে তিনি লিখেছেন, “Merry Christmas everyone.” সঙ্গে কয়েকটি উৎসবমুখর ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায় সাজানো ক্রিসমাস ট্রি, আলো-ঝলমলে পরিবেশ ও আনন্দে ভরা মুহূর্ত। পোস্টটি ভক্তদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়েছে।

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক , ছবি: সংগৃহীত

বড়দিনের রাতে রহস্যময় এক পোস্টে নজর কাড়লেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “New Vampires on the street on a very Christmas night.” পোস্টে ভিন্নধর্মী লুক ও বার্তা ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি কোনো নতুন কাজের ইঙ্গিত।

বড়দিন উদযাপন দেশের শোবিজ তারকাদের
অভিনেত্রী কেয়া পায়েল , ছবি: সংগৃহীত

এছাড়াও বড়দিন উপরক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, সুষমা সরকারসহ অনেকেই।  নিজেদের নতুন ও উৎসবমুখর রূপে তুলে ধরেছেন ভক্তদের সামনে। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও

সোহেল রানা ৫০ বছর পর গোপন প্রেমের কথা সামনে আনলেন

সোহেল রানার প্রেমের কথা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। যিনি পরে প্রযোজনাও করেছেন বেশ কিছু…
সোহেল রানা ৫০ বছর পর

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস
0
Share