Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন পরম-পিয়া?

পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্য়ায় । ছবি: সংগৃহীত

২৭ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তী। তাদের বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলেও বিষয়টি নিয়ে একেবারে চুপ ছিলেন নবদম্পতি। এরই মধ্যে কি তারা বেরিয়ে পড়েছেন আয়ারল্যান্ড ভ্রমণে?

পিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন একটি ছবি, যেখানে বিরাজ করছে বড়দিনের আবহ। ক্যাপশনে তিনি লিখেছেন, “ডাবলিনে এখন বড়দিনের মৌসুম”। এই পোস্টটি ছাড়াও পিয়া তার স্টোরিতেও প্রকাশ করেছেন ডাবলিনের কয়েকটি ছবি।

ছবিগুলো দেখে নেটিজেনরা ধারণা করছেন, তাহলে আয়ারল্যান্ডে হানিমুনের উদ্দেশ্যেই হয়তো গেছেন পরম-পিয়া! যদিও পিয়ার পোস্টের কোথাও দেখা মেলেনি পরমের। এরপরও হিসাব মেলাতে দেরি করেননি কেউই।

প্রসঙ্গত, এর আগে পরমব্রত গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গে জানিয়েছিলেন, “বয়সে বিয়ে হলে যেমন লাগে, ঠিক তেমনই লাগছে। এই বিয়েটা প্রথম থেকেই প্রাইভেট রাখতে চেয়েছিলাম। শুধুমাত্র পরিবারের লোকজনই উপস্থিত ছিল।” বিয়ের অনুষ্ঠান নিয়ে অভিনেতা আরও যোগ করেন, “দেখি পরে হয়তো একটা অনুষ্ঠান করবো। সেখানে সবাই নিমন্ত্রণ পাবেন।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামি পুরস্কারে কারা কারা জিতলেন?

গ্র্যামি পুরস্কার আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি পুরস্কারে কারা কারা

শাকিবের সিনেমা ‘প্রিন্স’ এর মোশন ফার্স্ট লুক

মোশন ফার্স্ট লুক নজর কাড়ে দর্শক-ভক্তদের হঠাৎই পাল্টে যায় আবহ।  আলো-ছায়ার খেলায় সামনে আসে এক রহস্যময় চরিত্র।…
শাকিবের সিনেমা ‘প্রিন্স’ এর মোশন ফার্স্ট লুক

ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ – ক্ষোভ প্রকাশ    

কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সাদিয়া ইসলাম মৌ। দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল।  নিজের নাম ব্যবহার করে…
ভুয়া আইডি পেজে বিরক্ত মৌ - ক্ষোভ প্রকাশ  

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া
0
Share