Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

কিম কারদাশিয়ান কারাবন্দী মায়েদের নিয়ে গেলেন পরিবারের কাছে

কিম কারদাশিয়ান
কিম কারদাশিয়ান

মা দিবসে কিম কারদাশিয়ান

যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম কারদাশিয়ান। তিনি নানা কার্যক্রমের মাধ্যমে কারাবন্দীদের মানবিক অধিকার নিশ্চিত করার চেষ্টা করছেন অনেকদিন থেকে। তারই অংশ হিসেবে এবার মা দিবস কিম কারদাশিয়ান আমেরিকার কারাবন্দী মায়েদের জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন। আইনি জটিলতা বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাঁরা দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। সেসব সাজাপ্রাপ্ত ৫০ কারাবন্দী মাকে তাঁদের সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ করিয়ে দিয়েছেন কিম কারদাশিয়ান।

সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, রিফর্ম অ্যালায়েন্স ও দ্য লেডি অব হোপ মিনিস্ট্রিজের সহযোগিতায় ৫০টি পরিবারের তালিকা তৈরি করেছেন কিম, যাদের মায়েরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল কারাগারে বন্দী। কিম শুধু মা-সন্তানদের একসঙ্গে মা দিবস উদ্‌যাপনের সুযোগ করে দিচ্ছেন তা-ই নয়, তাঁদের যাতায়াতসহ প্রয়োজনীয় খরচও বহন করবেন।

কিম কারদাশিয়ান
জেলখানায় কিম কারদাশিয়ান ও তাঁর মা | ছবি: ফেসবুক

এক বিবৃতিতে কিম কারদাশিয়ান বলেন,

এই মায়েদের অনেকে বছরের পর বছর ধরে সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। জন্মদিন, ছুটির দিন কিংবা দৈনন্দিন জীবনের হাসি-আনন্দের মুহূর্ত থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। চেষ্টা করেছি, যাতে এই পরিবারগুলোকে পুনরায় একত্র হতে সাহায্য করা যায়, যাতে তাঁরা তাঁদের সন্তানদের স্পর্শ করতে পারেন, একসঙ্গে হাসতে পারেন, মা দিবসটি উদ্‌যাপন করতে পারেন।

কিম কারদাশিয়ান ও তাঁর মা ক্রিস জেনার সম্প্রতি ক্যালিফোর্নিয়ার চৌচিলায় অবস্থিত একটি মহিলা কারাগার পরিদর্শন করেন। সেখানে হসপিস কেয়ারে থাকা কারাবন্দীদের কাছ থেকে সরাসরি তাঁদের অভিজ্ঞতা শোনেন। ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করে কিম লেখেন, ‘সেখানে অবিশ্বাস্য রকম হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হয়েছি। সেখানকার অনেক নারী কয়েক দশক কারাগারে কাটিয়েছেন এবং একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছেন। তাঁরা হসপিসে থাকা নারীদের যত্ন নেন, যাতে কাউকে একা মৃত্যুবরণ করতে না হয়। কারাবন্দীদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, কিন্তু সেখানে আমি যে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসা দেখেছি, তা আমার মনে চিরকাল থেকে যাবে।’  

কিম কারদাশিয়ান | ছবি: ফেসবুক

বিতর্কিত যাত্রা

কিম্বার্লি নোয়েল কার্দাশিয়ান একজন আমেরিকান গণমাধ্যম ব্যক্তিত্ব, সোশ্যালাইট এবং ব্যবসায়ী। ২০০৭ সালে আমেরিকান গায়ক রে জে- এর সাথে তার একটি যৌন টেপ প্রকাশিত হওয়ার পর তিনি প্রথম গণমাধ্যমের নজরে আসেন । এরপর, তিনি এবং তার পরিবার ই! চ্যানেলের রিয়েলিটি টেলিভিশন সিরিজ ‘ কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’ এ উপস্থিত হতে শুরু করেন । শো-টি ২০২১ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। পরবর্তীতে স্ট্রিমিং পরিষেবাটির সাথে তার এবং তার পরিবারের বহু-বছরের চুক্তির অংশ হিসেবে ওটিটি প্লাটফর্ম হুলু এর ‘ দ্য কার্দাশিয়ানস ‘ (২০২২–বর্তমান) চালু করা হয়।  

সিনেমা

অভিনেত্রী হিসেবে তিনি ডিজাস্টার মুভি, ডীপ ইন দ্য ভ্যালে (২০০৮), টেম্পটেশন: কনফেশন্স অব অ্যা ম্যারেজ কাউন্সেলর (২০১৩), ওশান’স এইট (২০১৮) ছবিতেও অভিনয় করেন।

আইনজীবী

এছাড়াও কিম কার্দাশিয়ান একজন আইনজীবী হওয়ার লক্ষ্যে পড়াশোনা করেছেন বেশ কিছুদিন। তবে তিনি এখনও লাইসেন্সপ্রাপ্ত আইনজীবী নন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার মূল বার পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর তিনি আপাতত আইন পড়ার যাত্রা থেকে বিরতি নিয়েছেন।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share