Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির গভীর চুম্বন

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির গভীর চুম্বন

ক্যামেরায় ধরা পড়ল নানা রোমান্টিক মুহূর্ত

বেশ অনেকদিন ধরেই আলোচনায় হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম। গত কয়েক মাসে এই দুইজনকে পাওয়া গেছে নানা রোমান্টিক মুহূর্তে। এবার তাদের দুইজনকে দেখা গেল ইয়টে সময় কাটাতে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল বেশ কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলোয় দেখা যায়, ৪০ বছর বয়সী পেরি নিজের বিলাসবহুল ইয়ট কারাভেলের ডেকে কালো সুইম স্যুট পরে আছেন। পাশে ৫৩ বছর বয়সী ট্রুডো, শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে মগ্ন দেখা গেছে।

জাস্টিন ট্রুডো ও কেটি পেরির গভীর চুম্বন
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

আরও কিছু ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। ছবিগুলো নাকি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে বলেন, ‘তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎই একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে বুঝতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটুটি দেখে চিনে ফেলি।’

কেটি পেরি
কেটি পেরি

রেস্তোরাঁয় জাস্টিন ট্রুডো ও কেটি পেরি

জাস্টিন ট্রুডো ও কেটি পেরি প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় গত জুলাইয়ে। দুজনকে কানাডার মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা যায়। তার কিছুদিন পরই তারা একসঙ্গে মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হন। ট্রুডোকে পরবর্তী সময়ে পেরির কানাডায় অনুষ্ঠিত ‘লাইফটাইমস’ ট্যুর-এর দর্শক সারিতেও দেখা গেছে।

আগস্টে ডেইলি মেইলকে এক সূত্র জানিয়েছিল, প্রচারণা আর মিডিয়ার বাড়াবাড়িতেই নাকি তাদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই খুব ব্যস্ত মানুষ। জুলাই মাসজুড়ে তারা নিয়মিত যোগাযোগ রাখলেও এখন সেটা অনেক কমে গেছে। তবে খারাপ কিছু নয়, কেবল সম্পর্কের নতুনত্বটা হয়তো কমে এসেছে।‘  নতুন ছবিগুলো প্রমাণ করে তাদের সম্পর্ক এখনো অটুট।

পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের অবসান ঘটান। তাদের রয়েছে এক কন্যাসন্তান—ডেইজি ডাভ (৫)। অন্যদিকে ট্রুডো ও তার স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।  

তবে এতো কিছুর পরেও দুইজনের এই সম্পর্ক নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করেননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share