Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
টাইম ম্যাগাজিনে ইরানি নির্মাতা জাফর পানাহি

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা

এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন। জাফর পানাহিকে নিয়ে টাইমের সাইটে বলা হয়েছে, ‘বহু বছর ধরেই সিনেমার সেন্সরশিপ নিয়ে জটিলতা ও রাষ্ট্রীয় চাপের মুখে তিনি সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। নিজের দেশেই তিনি সিনেমা নির্মাণ করতে গিয়ে বারবার ঝুঁকির মুখে পড়েছেন। সিনেমা বানানোর জন্য বেশ কয়েকবার জেল খেটেছেন এই নির্মাতা।’

কানজয়ী এই পরিচালককে নিয়ে আরও বলা হয়, ‘দীর্ঘ কয়েক দশক ধরে ইরানে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে চলা দমন-পীড়নের বাস্তবতা জাফর পানাহির সিনেমায় বারবার উঠে এসেছে। সেন্সরশিপকে তিনি প্রতিরোধের ভাষায় পরিণত করেছেন। স্বাধীনতার দাবিতে আন্দোলন করা বহু ইরানি প্রাণ হারিয়েছেন, তখন পানাহির চলচ্চিত্র সেই বাস্তবতাকে নির্মোহভাবে তুলে ধরে।

ইরানি নির্মাতা জাফর পানাহি | ছবি: গেটি ইমেজেস

বেশ কয়েকবার সিনেমার বক্তব্যের জন্য কারাবন্দী হতে হয়েছে এই নির্মাতাকে। তবু তিনি থেমে থাকেননি। নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও তিনি চলচ্চিত্র নির্মাণ চালিয়ে গেছেন। সব প্রতিকূলতার মধ্যেও জাফর পানাহি তাঁর গল্প বলা থামাননি। মানবিক ও নির্মোহ গল্পের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন-শিল্পের সবচেয়ে শক্তিশালী রূপই হলো স্বাধীনভাবে মত প্রকাশ।  

‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’

জাফর পানাহি জেলে যাওয়া নিয়ে বলেছিলেন, ‘আমি এক বছরের জন্য কারাগারে যাব, তারপর বের হয়ে নতুন একটি চিত্রনাট্য লিখব।’ যেমন কথা তেমন কাজ। গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছে জেলে বসে লেখা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’। এই সিনেমার চিত্রনাট্য তিনি জেলে বসেই লিখেছিলেন। পরে ইরানে গোপনে শুট করেছেন। এই সিনেমায় দেখানো হয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক দমন-পীড়নের মধ্যে থাকা কিছু মানুষ তথা একটি জাতির ক্ষতের চিত্র।

জাফর পানাহি তাঁর ক্যারিয়ারের শুরুতে ইরানের আরেক বিখ্যাত চলচ্চিত্রকার ও কবি আব্বাস কিয়ারোস্তামির সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ সালে মুক্তি পায় তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘দ্য হোয়াইট বেলুন’। ছবিটি কান চলচ্চিত্র উত্সবে জিতে নেয় স্বর্ণপাম পুরস্কার। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য মিরর’ও দর্শক মনে সাড়া ফেলে। ২০০০ সালে তিনি নির্মাণ করেন আরেক মাস্টারপিস ‘দ্য সার্কেল’। সব কটি সিনেমায় রূপক অর্থে প্রতিবাদী গল্প বলতে থাকেন।

নারীদের পুরুষরূপ ধারণ

কিন্তু ২০০৬ সালে শুরু হয় জাফর পানাহির উপর অবরোধ। নারীরা পুরুষ সেজে ফুটবল খেলা দেখতে গিয়েছে-এমন একটি গল্প বলেন তিনি সেই সময়। কারণ, ইরানে নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা নিষেধ ছিল। সেই সিনেমার কারণে তাঁর ৬ বছরের জেল হয়। সেই সময় দেশের পক্ষ থেকে বলা হয়, ‘পানাহি “প্রথাবিরোধী” এবং চলচ্চিত্রের মাধ্যমে সরকারবিরোধীদের “উসকে” দিচ্ছেন।

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় |ছবি: ফেসবুক

এই প্রেক্ষাপটে তাঁর সিনেমা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া দেশ-বিদেশের গণমাধ্যমকে সাক্ষাৎকার প্রদান ও দেশত্যাগের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তারপরও তিনি থেমে থাকেননি। গোপনে সিনেমা নির্মাণ করেছেন। সেসব সিনেমায় ইরানের বিপ্লবী মানুষের প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়।

কানে ৫টি পুরস্কার

১৯৬০ সালের ১১ জুলাই ইরানের এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেন জাফর পানাহি। মাত্র ১০ বছর বয়সেই চলচ্চিত্রজগতের সঙ্গে পরিচিতি ঘটে তাঁর। এই পরিচালক বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বেয়ারসহ চারটি পুরস্কার পান। এ ছাড়া কানের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম পেয়েছেন দুবার। সব মিলিয়ে কান থেকে ৫টি পুরস্কার পেয়েছেন। এ বছর তিনি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমা দিয়ে অস্কারে মনোনয়ন পেয়েছেন।

তবে সম্প্রতি তিনি ইরানে ফিরেছেন। ইরান-আমেরিকা-ইসরায়েল যুদ্ধ চলাকালীন তুর্কির সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন তিনি। তাঁকে সাদরে গ্রহণ করেছেন ইরানীরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share