Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত

দেশের রূপালী পর্দার হিট নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। গত সাত মাস ধরে তিনি অসুস্থ। প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চলছে তার চিকিৎসা। তিনি তার একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। চিকিৎসা ও অপারেশনের পর ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ।  

অসুস্থ হওয়ার পরে প্রথম জানা যায় ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার হয়েছে। টিউমারটি তার মস্তিষ্কের গভীর ও গুরুত্বপূর্ণ নার্ভের কাছে। ফলে তার অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও চিকিৎসকরা জানিয়েছেন। এরপর তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ অভিনেত্রা শরীরের সর্বশেষ অবস্থা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি জানান,  ইলিয়াস কাঞ্চন এখন পুরোপুরি কথা বলতে পারেন। আগে কথা বলা নিয়ে সমস্যা হচ্ছিল। সেটি কেটে গেছে। টিউমারের অনেকটা অংশও ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।

লিটন এরশাদ জানান, এ মুহূর্তে ইলিয়াস কাঞ্চনের মেডিসিন কোর্স চলছে। এই চিকিৎসা শেষ হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। নতুন পরীক্ষার রিপোর্ট পেলে বোঝা যাবে কতটুকু উন্নতি হয়েছে, শরীর কোন অবস্থায় রয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে দেশে কবে ফিরতে পারবেন।

এবছরের ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর তার সাথে দেখা করতে গিয়েছিলেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী রোজিনা। তার থেকে জানা গেছে ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা । তখন তিনি জানিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন কিছুটা ভালো আছেন, অল্প কথাও বলতে পারছেন।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share