Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ৮, ২০২৬

হানিয়া আমিরের বিয়ের ভিডিও ভাইরাল  

হানিয়া আমিরের বিয়ের ভিডিও
হানিয়া আমির

হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আামিরের বিয়ে নিয়ে আবারো আলোচনা উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হানিয়া আমির কনের সাজে, সঙ্গে বরের সাজে আছেন পাকিস্তানি গায়ক অসিম আজহার। হানিয়া আমিরের বিয়ের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সবার মনে এখন একটাই প্রশ্ন তাঁরা কি গোপনে বিয়ে করেছেন?

হানিয়া আমিরের বিয়ের ভিডিও

ভিডিওতে দেখা গেছে, অসিম আজহার বেশ জাঁকজমকপূর্ণ পোশাকে পরিধান করে আছেন। নাচ, হাসি আর খোলামেলা মেজাজে বেশ ফুরফুরে। সব মিলিয়ে মুহূর্তটি মনে হয় যেন কোনো বিয়ে অনুষ্ঠানের। তবে পরে জানা গেছে আসল ঘটনা।   

জানা গেছে, ভিডিওটি হানিয়ার জন্মদিন উদ্‌যাপনের। ১২ ফেব্রুয়ারি ছিলো এই অভিনেত্রীর জন্মদিন। সেই পার্টির থিম ছিল ‘শাদি-থিমড’। তাই হানিয়া কনের সাজে সেজেছিলেন, আর অসিমও সেই থিমে মিলিয়ে বিয়ের পোশাকে উপস্থিত ছিলেন। সেখানের নাচ, খেলা ও আনন্দের মুহূর্তগুলো স্পষ্টতই উদ্‌যাপনের অংশ। তবে বিয়ের নয়।

হানিয়া আমির ও অসিম আজহারের সম্পর্কের খবর নতুন নয়। বহু বছর ধরে তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে চর্চা চলে আসছে। এর আগে কিছু পাকিস্তানি গণমাধ্যম খবর প্রচার করেছিল, চলতি বছরই তাঁরা বিয়ে করতে পারেন। সেই খবর আর বিয়ের সাজ মিলিয়ে নেটিজেনরা তাই ধরে নিয়েছিলেন, দুই তারকা সত্যিই বোধ হয় বিয়ে করেছেন।

হানিয়া আমিরের বিয়ের ভিডিও

এর আগে গত বছরের শেষের দিকে হানিয়া আমিরের ইনস্টাগ্রামের একটি পোস্টে একজন মন্তব্য করেছিলেন,‘তোমার বিয়ের গুঞ্জন শুনছি।’ সেখানে হানিয়ার আমির প্রত্যুত্তর দিয়েছেন, ‘আমিও শুনছি।’

২০১৮ সালের দিকে হানিয়া ও আসিমের সম্পর্কের শুরু হয়েছিল বলে জানা যায়। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে আর ২০২০ সালে আবার প্রেম ভেঙেও যায়। তবে পুরোনো প্রেম আবারও ফিরে এসেছে বলে গুঞ্জন চলছে বহুদিন ধরেই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

ঢালিউডের নিয়ে ক্ষোভ প্রকাশ করে যা বললেন ঢালিউডের কুইন অপু বিশ্বাস আবারও ক্ষোভ প্রকাশ করলেন ইন্ডাস্ট্রির তিক্ততা…
ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে: অপু বিশ্বাস

স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস, চাঞ্চল্যকর তথ্য আলভীর জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে…
স্ত্রী ইকরাকে ঘিরে জাহের আলভীর বিস্ফোরক অভিযোগ

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার
0
Share