Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম

এপস্টেইন ফাইলে আসলো বলিউড তারকা
এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ

এপস্টেইন ফাইলে অনুরাগ কাশ্যপ

পৃথিবীজুড়ে চলছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি নিয়ে আলোচনা। আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অনেক নেতার নাম উঠে এসেছে এতে। এমনকি রয়েছেন হলিউডের কিছু তারকাও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে পপ সম্রাট মাইকেল জ্যাকশনের ছবিও। জানা গেছে তিনি জেফরি এপস্টেইনের পাম বিচের বাড়িতে অন্তত একবার গিয়েছিলেন। তবে এবার নাম এলো বলিউডের এক তারকার নাম। জেফরি এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগ কাশ্যপের নাম আসলো।

এপস্টেইন সংক্রান্ত তিন মিলিয়ন ফাইলের মধ্যে পাওয়া গেছে বলিউড নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপের নাম। এপস্টেইনকে পাঠানো একাধিক ই-মেইলে তার নাম পাওয়া গেছে। গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তিন মিলিয়নের বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে।  

ই-মেইলে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এসব ই-মেইল আদান–প্রদান হয়েছে তিন ব্যক্তির মধ্যে, সেই আলাচনায় জেফরি এপস্টেইনও ছিলেন।

এপস্টেইনের পাম বিচের বাড়িতে মাইকেল জ্যাকসনও গিয়েছিলেন। তাতে এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়।

তবে অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ থাকলেও তিনি সত্যিই ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কি না—তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করা হয়নি। তাকে কেবল জনপ্রিয় ব্যক্তিত্ব বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এপস্টেইন ও কাশ্যপ একই সময়ে একই স্থানে ছিলেন—এখনো এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি অনুরাগ কাশ্যপ।

কুখ্যাত এই যৌন অপরাধীর নাম সামনে আসে যখন বেঁচে থাকা ভুক্তভোগীরা তাদের বেঁচে থাকার ও নির্যাতনের গল্পগুলো সামনে আনে।

এপস্টেইন ফাইলে হলিউডের যারা আছেন

এছাড়াও এর আগে এপস্টেইনের নথিতে পাওয়া গেছে নিউইয়র্কের বর্তমান সিটি মেয়র জোহরান মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের নাম। নথিতে তারকাদের মধ্যে মাইকেল জ্যাকসন ছাড়াও এসেছে অভিনেত্রী ও গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও অনেকের নাম ও ছবি। তবে এপস্টেইন ফাইলে বলিউড তারকা অনুরাগের নাম আসার পর থেকেই বলিপাড়ায় চলছে তুমুল আলোচনা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

গুঞ্জন নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে বিনোদন অঙ্গনে আলোচনা…
মা হওয়ার প্রশ্নে নীরবতা ভাঙলেন বুবলী

আইয়ুব বাচ্চুর একুশে পদক প্রাপ্তিতে আবেগাপ্লুত তাঁর স্ত্রী

একুশে পদক দেশের বিশিষ্ট নয়জন ব্যক্তিকে একুশে পদক দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।…
আইয়ুব বাচ্চুর একুশে পদক

দেশের প্রথম রকব্যান্ড হিসেবে একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  

একুশে পদক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬…
একুশে পদক পেল ‘ওয়ারফেজ’  
0
Share