Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১০, ২০২৬

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

এশিয়ান নিউ ট্যালেন্ট

বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’মর্যাদাপূর্ণ চীনের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান নিউ ট্যালেন্ট’ প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক মনোজ প্রামাণিক।

চীনের সাংহাই শহরে আগামী ১২ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে উৎসবটির ২৮তম আসর। সেখানে ১৫ জুন বিশ্ব প্রিমিয়ার হবে বাংলাদেশের এই চলচ্চিত্রের। ‘সাঁকোটা দুলছে’ নির্মিত হয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাডার ফিল্মের যৌথ উদ্যোগে। ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং প্রযোজনা করেছেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। এটি পরিচালক, প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা
সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

গ্রামীণ বাংলাদেশের প্রেক্ষাপটে নির্মিত সাদা-কালো এই চলচ্চিত্রে কুসংস্কার ও পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক অন্ধ নারীর আত্মমুক্তির সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। একই সঙ্গে তিন নারীর জীবনসংগ্রাম, স্বাধীনতার আকাঙ্ক্ষা, বিশ্বাস এবং সামাজিক নিয়ন্ত্রণের নানা দিক কাব্যিক চলচ্চিত্রভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।

উৎসবে ছবিটির প্রিমিয়ারে অংশ নিতে জুনের দ্বিতীয় সপ্তাহে চীনের সাংহাই-এ যাচ্ছেন পরিচালক ইশতিয়াক আহমেদ, প্রযোজক মনোজ প্রামাণিক এবং প্রধান চরিত্রে অভিনয় করা সানজিদা আক্তার। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে তারা উপস্থিত থাকবেন।

নির্মাতা ও প্রযোজকদের ভাষ্য, আন্তর্জাতিক এই স্বীকৃতি স্বাধীন চলচ্চিত্রচর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং পুরো দলের দীর্ঘদিনের পরিশ্রমের ফল।

সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা
বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালে। তবে ২০২৩ সালে শুটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ হারিয়ে যাওয়ায় নতুন করে কিছু অংশ ধারণ করতে হয়। সব চ্যালেঞ্জ পেরিয়ে ২০২৫ সালে ছবিটির কাজ সম্পন্ন হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হকসহ একদল তরুণ শিল্পী। সাংহাই উৎসবে প্রদর্শনের পর বিশ্বের আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পরে বাংলাদেশেও এটি মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেছেন নির্মাতারা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব আছে বলে বিশ্বাস করেন স্টিভেন স্পিলবার্গ!

ডিসক্লোজার ডে হলিউডের খ্যাতিমান পরিচালক স্টিভেন স্পিলবার্গ দীর্ঘদিন ধরে একটি প্রচারণা চালিয়ে আসছেন যে মহাবিশ্বে…
স্টিভেন স্পিলবার্গ

ইরানি নির্মাতা জাফর পানাহির এক বছরের কারাদণ্ড বহাল

জাফর পানাহির শাস্তি ইরানীয় চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখে পড়েছেন। রাষ্ট্রবিরোধী…
জাফর পানাহি
0
Share