Tuesday, October 20, 2026

তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’র সেরা অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’র সেরা অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস । উৎসবের ‘তাসভীর চয়েস অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর (মেল)’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন তিনি। ১৮ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চিরঞ্জিতের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম।

পরিচালক বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাসভীর চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে ‘দেলুপি’ একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অংশ নেয়। বাংলাদেশের একটি চলচ্চিত্রের অভিনেতার এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য অর্জন।

উল্লেখ্য, তাসভীর বিশ্বের একমাত্র অস্কার-যোগ্যতা অর্জনকারী দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব। এদিকে আগামী ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অনুষ্ঠিতব্য ৩৯তম ভার্জিনিয়া চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও প্রদর্শিত হবে ‘দেলুপি’।

তাসভীর চলচ্চিত্র উৎসবে ‘দেলুপি’র সেরা অভিনেতা চিরঞ্জিত বিশ্বাস

নদীভাঙন ও রাজনীতির গল্প ‘দেলুপি’

২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভাঙন এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত ‘দেলুপি’ পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। ছবিটি ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে স্থানীয় মানুষের জীবন, গ্রামীণ রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব ও টিকে থাকার সংগ্রাম উঠে এসেছে।

মুক্তির পর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এর আগে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যামসহ একাধিক উৎসবে জায়গা করে নেয় ‘দেলুপি’। তাসভীর চলচ্চিত্র উৎসবে উত্তর আমেরিকায় ছবিটির প্রিমিয়ারের পাশাপাশি প্রধান অভিনেতার এই পুরস্কার অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের উপস্থিতিকে আরও দৃশ্যমান করল।

দেলুপি

মুক্তির পর প্রশংসা, আলোচনায় ‘দেলুপি’

২০২৫ সালের ৭ নভেম্বর খুলনায় মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেতে শুরু করে ‘দেলুপি’। স্থানীয় মানুষের জীবন, নদীভাঙন, রাজনৈতিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর টিকে থাকার সংগ্রাম বাস্তবধর্মীভাবে তুলে ধরায় ছবিটি দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করে। খুলনায় ছবিটির প্রদর্শনীতে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। পরে ১৪ নভেম্বর দেশের অন্যান্য প্রেক্ষাগৃহে মুক্তির পরও ছবিটি নিয়ে আলোচনা বাড়তে থাকে। ১৮ নভেম্বর নারায়ণগঞ্জের সিনেস্কোপে রাতের প্রদর্শনীতে হল পূর্ণ হওয়ার খবরও প্রকাশিত হয়।

সমালোচকদের প্রশংসাও ছবিটির আলোচনাকে এগিয়ে নেয়। সংগীত পরিচালক ও গীতিকার প্রিন্স মাহমুদ ছবিটির গল্প, চিত্রায়ণ, সম্পাদনা, সংগীত ও অভিনয়ের প্রশংসা করেন। পরবর্তী সময়ে বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপও ‘দেলুপি’ দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।

Share

Read more

Local News