Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

‘মেঘ’ ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে কোক স্টুডিও বাংলা

কোক স্টুডিওর মেঘ গান বিতর্কে
‘মেঘ’ গানের দৃশ্যে গায়িকা মাশা ইসলাম

‘মেঘ’ নিয়ে সমালোচনার ঝড়

এক মাসের ব্যবধানে প্রকাশিত হলো কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের দ্বিতীয় গান ‘মেঘ’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ধ্রুপদী সংগীতশিল্পী মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। সংগীতায়োজন করেছেন কোক স্টুডিও বাংলার নিয়মিত সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব। তবে প্রকাশের পর থেকেই গানটি প্রশংসার চেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে।

বর্ষাকেন্দ্রিক আবহে নির্মিত ‘মেঘ’ গানটি শাস্ত্রীয় সংগীত ও আধুনিক সাউন্ডের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এতে দুটি ভিন্ন রচনার সমন্বয় ঘটানো হয়েছে। একটি অংশ লিখেছেন স্মরণ দত্ত, অন্য অংশে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’। এই কবিতাকে নতুন সুরে এবং হিপহপ ঘরানার উপস্থাপনায় পরিবেশন করা হয়েছে। আর এই পরীক্ষামূলক প্রয়াসই মূল বিতর্কের জন্ম দিয়েছে।

ইউটিউবে সমালোচনার মুখে ‘মেঘ’

গানটি প্রকাশের পর ইউটিউবের মন্তব্যের ঘরে নেতিবাচক প্রতিক্রিয়ার ছড়াছড়ি দেখা যায়। অনেকেই মন্তব্য করেছেন, কোক স্টুডিও বাংলার আগের গানগুলোর মানের সঙ্গে ‘মেঘ’-এর কোনো মিল নেই। একজন লিখেছেন, “ঠিক জমল না। ‘রুম ঝুম’ পর্যন্ত সব গানই ভালো ছিল, এটি ফিকে হয়ে গেছে।” আরেকজনের ভাষ্য, “সবকিছু ভালো ছিল, শুধু ‘সোনার তরী’ অংশটি না থাকলেই আরও ভালো হতো।” কেউ কেউ আরও কঠোর ভাষায় গানটির সমালোচনা করেছেন।

‘মেঘ’ গানের দৃশ্যে শায়ান চোধুরী অর্ণব।

সামাজিক মাধ্যম ফেসবুকেও চলছে ব্যাপক আলোচনা। অনেকেই গানটির বিভিন্ন অংশ নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট ও মিম তৈরি করছেন। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘সোনার তরী’ এবার এইচএসসি পরীক্ষার্থীদের মনে সবচেয়ে বেশি গেঁথে থাকবে।

সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও গানটি নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছেন। কথাসাহিত্যিক আনিসুল হক এক ফেসবুক পোস্টে লেখেন, শিল্পীর নিরীক্ষা করার অধিকার যেমন আছে, তেমনি শ্রোতারও সমালোচনা করার অধিকার রয়েছে। তাঁর মতে, ‘সোনার তরী’ কবিতার এমন উপস্থাপনা কবিতার মূল আবহ ও অনুভূতিকে ধারণ করতে পারেনি। তিনি এটিকে একটি সাহসী পরীক্ষা হিসেবে স্বীকৃতি দিলেও ফলাফলকে ‘করুণভাবে ব্যর্থ’ বলে মন্তব্য করেন।

অর্ণবের সংগীতায়োজন নিয়ে ক্ষোভ

বিনোদন সাংবাদিক দাউদ হোসাইন রনিও কঠোর সমালোচনা করেছেন। তাঁর ভাষায়, রবীন্দ্রনাথের কবিতাকে এভাবে উপস্থাপন করা গ্রহণযোগ্য হয়নি। তিনি মনে করেন, অর্ণবের নিজস্ব গায়কি ও সংগীতধারা সব ধরনের সাহিত্য বা সংগীতের সঙ্গে মানানসই নয়। ভবিষ্যতে কোক স্টুডিও বাংলায় ভিন্নধর্মী সংগীত পরিচালকের অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

সমালোচনার বিষয়ে জানতে শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কিংবা খুদেবার্তার কোনো জবাব দেননি। একইভাবে নীরব রয়েছেন গানটির শিল্পী মাশা ইসলামও। ফলে সমালোচনার বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘মেঘ’ গানের দৃশ্যে গায়িকা মাশা ইসলাম ও অন্য শিল্পীদের একাংশ।

উল্লেখ্য, ‘মেঘ’ গানের মাধ্যমে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছেন ধ্রুপদী গানের শিল্পী মোহাম্মদ শোয়েব। তবে তাঁর প্রত্যাবর্তনের চেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রবীন্দ্রনাথের ‘সোনার তরী’র নতুন সংগীতায়োজন।

এদিকে গানটির বিতর্কের পাশাপাশি আবারও সামনে এসেছে ‘কোক স্টুডিও বাংলা’ নাম নিয়েও পুরোনো আলোচনা। অনেকের মতে, পাকিস্তান, ভারত কিংবা অন্যান্য দেশে এই প্রকল্প সংশ্লিষ্ট দেশের নামেই পরিচালিত হলেও বাংলাদেশে ‘বাংলা’ নামটি ব্যবহার করা হয়েছে। তাই কেউ কেউ প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের দাবিও তুলেছেন।

সব মিলিয়ে, ‘মেঘ’ কোক স্টুডিও বাংলার সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত গানগুলোর একটি হয়ে উঠেছে। তবে এই আলোচনা ইতিবাচক নয়, বরং সংগীতের নিরীক্ষা, রবীন্দ্রনাথের সাহিত্য ব্যবহার এবং আধুনিক সংগীতায়োজনের সীমা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share