Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

বুবলীর মা হওয়ার গুঞ্জন

বুবলীর মা হওয়ার গুঞ্জন
চিত্রনায়িকা বুবলী, ছবি: সংগৃহীত

ফের মাতৃত্বের আলোচনায় অভিনেত্রী বুবলী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবারে আলোচনার কারণ কোনো নতুন সিনেমা বা শুটিং নয়, কারণ বুবলীর মা হওয়ার গুঞ্জন । এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। মা হওয়ার গুঞ্জন নিয়ে রহস্যময় উত্তর দিয়েছেন বুবলী।

বুবলীর মা হওয়ার গুঞ্জন
চিত্রনায়িকা বুবলীর মা হওয়ার গুঞ্জন , ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরাবন্দি হওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি। আলোচনায় আসে দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টিও।  তবে এ প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে এড়িয়ে যান বুবলী।

ব্যক্তিগত বিষয়ে আলোচনায় বিরতি

তার মতে ‘ব্যক্তিগত বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক, আমি তাকে সম্মান করি। সাংবাদিক ভাই ও বোনেরা দর্শকদের সেই কৌতূহলই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আছি, তাই এই আলোচনা আপাতত এখানেই থাক।’

বুবলীর মা হওয়ার গুঞ্জন
চিত্রনায়িকা বুবলী, ছবি: সংগৃহীত

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় আমার কোনো মন্তব্য না নিয়েই আমার নামে বক্তব্য জুড়ে দেওয়া হয়। শুটিংয়ে থাকলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, তাই বলে কথা না বলেই নিজের মতো বক্তব্য তৈরি করে দেওয়াটা সত্যিই দুঃখজনক। অন্তত একটা মেসেজ বা বার্তার মাধ্যমে আমার মতামত নেওয়া উচিত ছিল।’

চিত্রনায়িকা বুবলী ও শাকিব খান
চিত্রনায়িকা বুবলী ও শাকিব খান, ছবি: সংগৃহীত

গত বছরের শেষ দিকে শবনম বুবলী সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তাদের ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান।  সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন, যা ভক্তদের নজর কাড়ে।

এর পরপরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বুবলী কিংবা শাকিব খান কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।  ফলে এই নীরবতাই শোবিজ অঙ্গনে কৌতূহল ও রহস্যকে আরও বাড়িয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share