Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

বলিউড বাদশা শাহরুখ খানের জনপ্রিয়তা ভারতের সীমা ছাড়িয়েছে বহু আগেই। পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছেন তার কোটি কোটি অনুরাগী। জন্মদিন হোক বা নতুন সিনেমার ঘোষণা ‘কিং খান’ কে ঘিরে তাদের উন্মাদনা সবসময়ই অন্যরকম রঙ ছড়ায়। তারই ধারাবাহিকতায় এবার শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন ।

গত ২ নভেম্বর ছিল এই তারকার জন্মদিন। দিনটি তাই ভক্তদের কাছে এক উৎসবে পরিণত হয়েছে। তার ওপর ‘কিং’ সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট প্রকাশের পর উচ্ছ্বাসে আরও বাড়তি রঙ যোগ হয়।

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশেও রয়েছে শাহরুখের অসংখ্য ভক্ত। তার জন্মদিন উদযাপন করেছে তার ভক্তসংগঠন ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’। রাজধানীর খিলগাঁওয়ের এক রেস্টুরেন্টে কেক কেটে, শাহরুখের সিনেমার গানে নেচে, হাসি-আনন্দে দিনটি কাটিয়েছেন তারা।

শুধু উদযাপনেই থেমে থাকেননি ভক্তরা। শাহরুখ খানের দীর্ঘায়ু কামনা করে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছেন। ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন সমাজের প্রান্তিক মানুষদের মাঝেও।

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের ব্যতিক্রমী আয়োজন

গ্রুপটির অ্যাডমিন ফাহিম আজিজ জানান, “শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই শাহরুখ খানের অগণিত ভক্ত রয়েছে। আমাদের গ্রুপগুলোর সঙ্গে শাহরুখ নিজেও ও তার ম্যানেজার পূজা দাদলানি যোগাযোগ রাখেন। আমরা তাকে ভালোবেসে তার প্রতিটি মুহূর্ত একসঙ্গে উদযাপন করি।”

শাহরুখকে ঘিরে এবারের উৎসবটি একটু ব্যতিক্রম ধাঁচে করা হয়েছে। তার জন্মদিন উপলক্ষে দুই সপ্তাহ ব্যাপী সিনেমা উৎসবের আয়োজন করেছে পিভিআর ইনক্স। ভারতের ৩০টির বেশি শহরের ৭৫টিরও বেশি সিনেমা হলে অনুষ্ঠিত হবে উৎসবটি। পাশাপাশি মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য-ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আরও অনেক স্থানে ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উৎসবটি গত ৩১ অক্টোবর শুরু হয়েছে। চলবে মধ্য নভেম্বর পর্যন্ত। এই উৎসবে প্রদর্শিত হবে শাহরুখ খানের ৭টি আইকনিক ছবি।

ভক্তদের ভালোবাসায় আপ্লুত শাহরুখ। এ নিয়ে তিনি বলেন, “সারা দিন ধরে এত শুভেচ্ছা আর ভালোবাসা পেয়েছি ধন্যবাদ সবাইকে। ‘কিং’ সিনেমার টাইটেল ও লুক নিয়ে সবাই যে উচ্ছ্বসিত, তাতে আমি আনন্দিত। এটা তো কেবল শুরু, সামনে আরও অনেক কিছু আসছে। কাজটা আমরা খুব মন দিয়ে করেছি।”   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share