Home ঢালিউড ব্যাংকের নোটিশে বিপাকে অনন্ত জলিল – পাওনা ২২৬ কোটি

ব্যাংকের নোটিশে বিপাকে অনন্ত জলিল – পাওনা ২২৬ কোটি

ব্যাংকের নোটিশে বিপাকে অনন্ত জলিল - পাওনা ২২৬ কোটি
ব্যাংকঋণের চাপে সংকটে অনন্ত জলিল, পাওনা আদায়ে আইনি নোটিশ

ব্যাংকঋণের চাপে গভীর সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি এম এ জলিল অনন্ত, যিনি অনন্ত জলিল নামেই পরিচিত। ঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁর মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি টাকার বেশি অর্থ আদায়ে তাঁর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

অনুসন্ধানে জানা গেছে, এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ পুনঃতফসিলের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৮ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। পরে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দেওয়া হলে সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়।

ব্যাংকের নোটিশে বিপাকে অনন্ত জলিল - পাওনা ২২৬ কোটি

নোটিশে বলা হয়েছে, চেক প্রত্যাখ্যানের মাধ্যমে ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের সময় দেওয়া হয়েছে। তা না হলে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার বিধানের কথা উল্লেখ করা হয়েছে নোটিশে।

কেন বিপাকে অনন্ত জলিল

ব্যাংকের পক্ষে আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবি অ্যাপারেলস লিমিটেডের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট টার্ম লোনটি পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পুনঃতফসিলের শর্ত ভঙ্গ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ব্যাংকের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের কাজ না থাকলেও বসিয়ে বসিয়ে বেতন-ভাতা দিয়েছেন তিনি। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে বলে জানান তিনি।

ব্যাংকের নোটিশে বিপাকে অনন্ত জলিল - পাওনা ২২৬ কোটি

জানা গেছে, ঋণ শোধ করতে না পারায় তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। এতে কাজ হারিয়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজলেও তিনি তা পাননি বলে জানা গেছে।

চলচ্চিত্রজগতে অনন্ত জলিল নিজের প্রযোজনার বড় বাজেটের সিনেমার জন্য আলোচিত। অভিনয়ের পাশাপাশি তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে বড় বিনিয়োগ রয়েছে তাঁর। তবে এখন ঋণের এই বোঝাই তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যকে বড় ধরনের সংকটে ফেলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here