Monday, November 9, 2026

অশ্লীলতা থেকে বিরত থাকতে পরীমনিকে নোটিশ

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই নোটিশে সব রকম অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে তাঁকে। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

কেন পাঠানো হলো পরীমনিকে নোটিশ

পরীমনিকে নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয়, অঙ্গভঙ্গি কিংবা নৃত্য থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।

নোটিশে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।

আইনজীবীর ভাষ্য, পরীমনি নিয়মিত বিতর্কিত কর্মকাণ্ড করে সামাজিক অস্থিরতা তৈরি করছেন এবং দেশের সমাজ-সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। চলচ্চিত্রশিল্পী হিসেবে তাঁর কাছে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে। তাঁর দেহরক্ষীদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছিল।

Share

Read more

Local News