Wednesday, August 12, 2026

অভিনেত্রী সোহানা সাবা দেড় বছর আগে বিয়ে করেছেন

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026
পেশাদার ফুটবলে অভিষেকের অপেক্ষায় বলিউড তারকা টাইগার শ্রফ

পেশাদার ফুটবলে অভিষেকের অপেক্ষায় বলিউড তারকা টাইগার শ্রফ

July 29, 2026

২০২৩ সালের শেষের দিকে দেশের গণমাধ্যমে প্রথম খবর রটে প্রেম করছেন অভিনেত্রী সোহানা সাবা। সেসময় প্রেমের কথা স্বীকারও করেছেন এই বিতর্কিত অভিনেত্রী। তবে জানাননি প্রেমিকের পরিচয়। তবে এবার জানা গেলো সেই প্রেম শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। আর এই এত দিন পর তা নিজেই জানালেন। সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী। দেড় বছরের বেশি সময় আগে তাঁদের বিয়ে হয়েছে বলে জানালেন এই অভিনেত্রী।

নাটক ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল অভিনেত্রী সোহানা সাবার। তাঁদের সংসারে রয়েছে এক সন্তান। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে নিজেকে সামলে নতুন করে জীবন গুছিয়ে নেন তিনি। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে।

সোহানা সাবা জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছরের। এরপর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, দেড় বছরেরও বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

অভিনেত্রী সোহানা সাবা
অভিনেত্রী সোহানা সাবা

বিয়ের পর কেমন কাটছে জীবন-এমন প্রশ্নের জবাবে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

শুরুতে স্বামীর পরিচয় প্রকাশ করতে চাননি অভিনেত্রী সোহানা সাবা। তিনি জানিয়েছিলেন, তাঁর স্বামী ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে পরিচিত। পরে কথার এক পর্যায়ে তাঁর নাম ফয়সাল বলে জানান। তবে তাঁর সম্পর্কে এর বেশি কিছু বলতে চাননি অভিনেত্রী।

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে সোহানা সাবা বলেন, ‘মনে হয়েছে, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন, প্রথম দেখাতেই। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে “হ্যাঁ” বলেছি।’

অভিনেত্রী সোহানা সাবার সিদ্ধান্তে ছেলের সহমত

মায়ের নতুন জীবনের সিদ্ধান্ত ইতিবাচকভাবেই নিয়েছে সোহানা সাবার ছেলে। নতুন জীবনসঙ্গীকে তাঁর পছন্দ হয়েছে এবং বিয়ের খবরে সে বেশ খুশি বলেও জানান অভিনেত্রী।

টেলিভিশন নাটকের অভিনয় দিয়ে পরিচিতি পাওয়ার পর একসময় বড় পর্দায় পা রাখেন সোহানা সাবা। কবরী পরিচালিত ‘আয়না’ ছবির শুটিংয়ের মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্রযাত্রা শুরু হয়। তবে মুক্তির দিক থেকে এগিয়ে ছিল মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

এরপর ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। ভারতের সিনেমাতেও কাজ করেছেন তিনি। সেখানে তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে ‘ষড়্‌রিপু’ ও ‘এপার–ওপার’। এ ছাড়া আরও একটি নাম ঠিক না হওয়া সিনেমায় কাজ করেছেন তিনি। আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Share

Read more

Local News