Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

ইরফান সাজ্জাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনেতা অপূর্বের ফোন

ইরফান সাজ্জাদের অভিনয়ে
ইরফান সাজ্জাদ ও অপূর্ব

ইরফান সাজ্জাদ ও অপূর্ব

ইতোমধ্যেই দেশের মানুষের হৃদয় জয় করেছে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। নাটকটির ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। ইরফান সাজ্জাদের অভিনয়ে মুগ্ধ হয়ে অভিনেতা অপূর্ব ফোন করেন

অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত ইরফান সাজ্জাদও। কৃতজ্ঞতাও জানান ইরফান। ফেসবুকে ইরফান সাজ্জাদ লেখেন, ‘লাস্ট মানুষ এভাবে কেঁদেছিল “বড় ছেলে” দেখে। সেই বড় ছেলে অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলে, “তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস, এ রকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে!” আরও কত গুরুত্বপূর্ণ কথা!’

ইরফান সাজ্জাদ লিখেছেন

 অপূর্বর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইরফান সাজ্জাদ লেখেন, ‘ভাই আপনাকে বলে বোঝাতে পারব না আপনার এই অ্যাপ্রিসিয়েশন আমার কাছে কতটা অমূল্য! অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন, এটাই তো বেশি! অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেওয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’

এটা আমাদেরই গল্প পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি নির্মিত হয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। প্রচারের শুরু থেকে ফাহাদ, সামির, মেহরীন, সায়রা থেকে শুরু করে বাবা-মা, ফুফু-নাটকের প্রতিটি চরিত্র প্রশংসিত হয়।

শেষের পালা

এটা আমাদেরই গল্প ধারাবাহিকের ৫০টি পর্ব এখন পর্যন্ত প্রচারিত হয়েছে। তবে নাটকটি এবার শেষের পথে। নির্মাতা জানিয়েছেন, ৫২ পর্ব দিয়ে শেষ হবে ধারাবাহিকটি। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারের পর বুধ ও বৃহস্পতিবার দেখা যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।

এটা আমাদেরই গল্প ধারাবাহিকে অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার এমএনইউ রাজু , মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share