Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

স্বাগতার বিয়ে জানুয়ারিতে

জিনাত সানু স্বাগতা | ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার বিয়ের সানাই বাজতে চলেছে। এবার জানা গেলো চূড়ান্ত হয়েছে তার বিয়ের দিনক্ষণ। জানুয়ারিতে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এই নায়িকা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই। গণমাধ্যমে তিনি জানান, “জানুয়ারিতে বিয়ে। গত মাসে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন সবকিছু গোছাচ্ছি।” তবে কাকে বিয়ে করছেন অভিনেত্রী? এই বিষয়ে জানা যায়নি এখনো। হবু বর প্রসঙ্গে স্বাগতা বলেন, “সময় হলে সব জানাবো।”

এদিকে বিয়ের মত সুন্দর সিদ্ধান্ত নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য যে, চলতি মাসেই মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর সিনেমা ‘অসম্ভব’। সিনেমাটিতে পাঁচটি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ‘মানুষের বাগান’ ও ‘দেয়ালের দেশ’ শীর্ষক তার আরও দুইটি সিনেমা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share