Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বাজিগরের ৩০ বছরে কাজলের স্মৃতিচারণ

ছবি: ফেসবুক

তিন দশক আগে ১৯৯৩ সালের ১২ নভেম্বর মুক্তি পায় ভারতীয় সিনেমার অন্যতম সফল সিনেমা ‘বাজিগর’। শাহরুখ খানের বিপরীতে জুটি বেঁধে দারুণ দর্শক প্রিয় হন তারা। সিনেমার ৩০ বছর পূর্তিতে তাই আবেগঘণ হয়ে পড়েন কাজল। ফেসবুকের পোস্টে করেন স্মৃতিচারণ।

সিনেমার বেশ কিছু ছবি পোস্ট করে কাজল লেখেন, “#বাজিগর ৩০ বছর পূর্ণ করল… এই ছবির সেট ছিল বহু প্রথমের সাক্ষী… প্রথমবার আমি সরোজ জির সাথে কাজ করি, প্রথমবার আমার শাহরুখ খানের সাথে দেখা হয়, প্রথমবার আমার অনু মালিকের সাথে আলাপ হয়… এবং ১৭ বছরের আমি যখন এই ছবির কাজ শুরু হয়… আব্বাস ভাই এবং মাস্তান ভাই রীতিমতো আদুরে প্রিয় বাচ্চার মতো আমার দেখাশোনা করেছেন।”

শিল্পা শেঠি ও জনি লিভারের কথা উল্লেখ করে কাজল লেখেন, “ওদের কথা কী করে ভুলি? কত কত আনন্দের স্মৃতি এবং অফুরন্ত হাসি। আজও প্রত্যেকটা গান, প্রত্যেকটা সংলাপ আমার মুখে হাসি ফুটিয়ে তোলে। কারণ শুধুমাত্র #বাজিগরের ৩০ বছর পূর্তি।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share