Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

‘এ মন ভিজে যায়’ গেয়ে মন ভিজলো বাপ্পার

বাপ্পা মজুমদার | ছবি: ফেসবুক

২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরাদের তালিকায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘এ মন ভিজে যায়’ গান গাওয়ার জন্য তিনি পেতে যাচ্ছেন এই পুরস্কার। তাই এই অর্জনের খবর জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাপ্পা জানান স্বীকৃতি পেয়ে তার আনন্দের অনুভূতি নিয়ে।

নির্মাতা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার গান ‘এ মন ভিজে যায়’। ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকায় এই গানটির জন্যই লেখা ছিল বাপ্পার নাম।

এই বিষয়ে বাপ্পা বলেন, “কিছু প্রাপ্তির আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যে অনুভূতি, তা বলেও বোঝানো যাবে না। তবে এটা বলতে পারি, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ‘এ মন ভিজে যায়’ গানটির জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ায় সত্যিই অনেক আনন্দিত ও সম্মানীত আমি।”

তবে তার মতে, এই প্রাপ্তি কেবল তার একার নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়ই কেবল ভালো কিছু করা সম্ভব হয়। প্রসঙ্গত, ‘এ মন ভিজে যায়’ গানের গীতিকার গোধুলি শর্মা। আর গানটির ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share