Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

নজরুল সংগীতের ইউটিউব চ্যানেল উদ্বোধন

নজরুল সংগীতের ইউটিউব চ্যানেল উদ্বোধন অনুষ্ঠান । ছবি: সংগৃহীত

৩০ অক্টোবর সোমবার ধানমন্ডির কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ‘নজরুল সংগীতের’ জন্য ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা নজরুল সংগীতকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ সিদ্ধান্ত জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্য ও সংগীতজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হলে নজরুলসহ এ ধরনের সৃষ্টিশীল গুণীজনদের কর্ম নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি হারে কনটেন্ট তৈরি ও প্রচারিত হওয়া প্রয়োজন।

কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, সাবেক সচিব মাসুদ আহমেদসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share