Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

এসএমসির সাথে শাকিবের মিটমাট

শাকিব খান | ছবি: ফেসবুক

চলতি বছরের সেপ্টেম্বর মাসে অভিনেতা শাকিব খান কর্তৃক চুক্তিভঙ্গের অভিযোগে এসএমসি এন্টারপ্রাইজকে পাঠানো হয় আইনি নোটিশ। তবে অবশেষে অভিনেতার সাথে আইনি জটিলতা মিটলো কোম্পানিটির।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও শাকিবের বিজ্ঞাপন প্রচার করায় এসএমসি এন্টারপ্রাইজের এমডি আব্দুল হক ও জিএম খন্দকার শামীম রহমানকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা। এসএমসির কাছে চার কোটি টাকা দাবিও করা হয় সেই নোটিশে। শাকিবের পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠান ব্যারিস্টার ওলোরা আফরিন।

আইনি নোটিশ পাঠানোর পর ২৯ অক্টোবর শাকিবের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আবারও দেখা যায় পণ্যটির প্রচারণামূলক পোস্ট। এই বিষয়ে অভিনেতার আইনজীবী ওলোরা জানান, “গত ১১ অক্টোবর এসএমসির সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে। নতুন করে চুক্তিও হয়েছে। সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন শাকিব খান।”

অর্থাৎ, এসএমসির সাথে আইনি জটিলতা মিটমাট হয়ে নতুন চুক্তি হয়েছে ‘প্রিয়তমা’ খ্যাত অভিনেতার।
উল্লেখ্য যে, ২০১৯ সালের মার্চ মাসে ‘এসএমসি ওরস্যালাইন-এন’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব। এরপর ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তার সাথে চুক্তি ছিল এসএমসির। এই মেয়াদ শেষ হওয়ার পরই দেখা দেয় আইনি সমস্যা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share