Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

টাইগারদের সাপোর্টে কলকাতায় ‘কাজল রেখা’ টিম

‘কাজল রেখা’ টিম | ছবি: সংগৃহীত

চলমান ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের খেলা দেখতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে থাকছেন ‘কাজল রেখা’ সিনেমার টিম। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়বেন টাইগাররা। এই দুটি ম্যাচ গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদেরকে সাপোর্ট প্রদর্শনের কথা রয়েছে সিনেমাটির নায়ক, নায়িকা ও কুলাকুশলীর একটি দলের।

কলকাতায় টাইগারদের ম্যাচে উপস্থিত থাকার জন্য ‘কাজল রেখা’ টিম দেশ ছেড়েছেন ২৬ অক্টোবর। তবে শুধুমাত্র খেলা দেখার জন্য নয়, সিনেমার প্রমোশনও টিমটির অন্যতম উদ্দেশ্য।

সিনেমাটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম এই বিষয়ে জানান, “খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও উদ্দেশ্য আছে। নায়ক, নায়িকাসহ সিনেমার টিমের আমরা বেশ কয়েকজন দুটি খেলাতেই সিনেমার নাম সংবলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি, সিনেমার নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন ২৬ অক্টোবর ভারতে রওনা হব। ইরেশ যাকের ও মিথিলাও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।”

কয়েক বছর ধরেই পরিকল্পনা করা হচ্ছিলো ‘কাজল রেখা’ সিনেমা নির্মাণের। অবশেষে কাজ শেষ হয়েছে ছবিটির। ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার দিন নির্ধারণ করা হয়েছে। সেন্সর বোর্ডেও জমা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, সেহেতু আগে থেকেই প্রচারণার কাজ শুরু করতে চায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ‘কাজল রেখা’ ছবির শুটিং শুরু হয় ২০২২ সালের এপ্রিলে। এরপর একটি লম্বা সময় পার করে চলতি বছর শেষ হয় শুটিং। ছবিটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share