Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘কুছ কুছ হোতা হ্যায়’: ২৫ বছর পরেও ২৫ মিনিটেই শেষ ২৫ রুপির টিকিট!

‘কুছ কুছ হোতা হ্যায়’ চলচ্চিত্রের পোস্টার

মুক্তির ২৫ বছর পর ফের প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে করণ জোহর পরিচালিত সুপারহিট চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’।

১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তিপ্রাপ্ত সিনেমাটির মুক্তির ২৫ বছর পূর্তির একদিন আগে ১৫ অক্টোবর পুনরায় প্রেক্ষাগৃহে আনার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা । 

মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত পিভিআর আইকন ইনফিনিটি মলে আয়োজিত হতে যাওয়া এই বিশেষ প্রদর্শনীর কথা সিনেমাটির প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’  ১১ অক্টোবর নিজেদের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণা করে।

 মজার ব্যাপার হল ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ২৫ রুপি যা ২৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়।

 কিছুদিন আগে ছবিটির একটি গান ‘তুঝে ইয়াদ না মেরি আয়ে’  পুনর্নির্মাণের ঘোষণাও দেন করণ জোহর। গানটির নতুন সংস্করণে বি প্রাক ও জানি  যুক্ত থাকবেন বলে জানা গেছে।  

রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি,  অর্চনা পুরান সিং, অনুপম খের, সানা সাঈদ, ফরিদা জালাল, এবং জনি লিভারের মত তারকারা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share