Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

মুক্তির আগেই শাহরুখের দুই সিনেমার আয় ৪৮০ কোটি রুপি

শাহরুখ খান

মুক্তির আগেই শাহরুখের দুইটি সিনেমা প্রায় ৪৮০ কোটি রুপি ঘরে তুলতে চলেছে।

শাহরুখ রাজকুমার হিরানির ‘ডানকি’ ও অ্যাটলি কুমারের ‘জওয়ান’ এর কাজ নিয়ে কিছুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন। বহুল প্রতীক্ষিত সিনেমা দুটি মুক্তির আগেই আয়ের জন্য খবরের শিরোনামে পরিণত হয়েছে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, ছবি দুটির ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ব বিক্রি করে বড় অঙ্কের টাকা ঘরে তুলেছেন সিনেমা দুটির প্রযোজক।

জানা গেছে, ‘জওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ‘ডানকি’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ব বিক্রি হয়েছে ২৩০ কোটি রুপিতে। দুটি সিনেমার মোট স্বত্ব বিক্রি হয়েছে ৪৮০ কোটি রুপিতে যা বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা।

অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার তারকা নয়নতারা। ৭ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

অন্যদিনে রাজকুমার হিরানি নির্মিত চলচ্চিত্র ‘ডানকি’তে সেনা কর্মকর্তার চরিত্রে বড় পর্দায় ধরা দিবেন অভিনেতা। সিনেমাটির মুক্তির তারিখ প্রকাশ না পেলেও সামনে এসেছে ছবিটির মুখ্য অভিনেত্রীর নাম। ‘ডানকি’র মাধ্যমে শাহরুখের সাথে প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাঁধবেন তাপসী পান্নু।


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী
0
Share