Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বিয়ন্সের কনসার্ট হয়ে গেল ‘ফিল্ম‘!

বিয়ন্সে | ছবি: সংগৃহীত

টেলর সুইফটের পর এবার আরেক পপ তারকা বিয়ন্সের কনসার্টও পর্দায় আসতে যাচ্ছে ফিল্ম হিসেবে। নিজের চলমান ‘রেনেসাঁ সফর’ নিয়ে এমন ঘোষণাই দিলেন এই পপ কুইন।

এএমসি সিনেমায় প্রকাশ করা হবে বিয়ন্সের কনসার্টের ফিল্মটি। এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসবে খুব শীঘ্রই। ১ ডিসেম্বর ফিল্মটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, অনেক বছর থেকেই নাকি বিয়ন্সে কাজ করছেন এই ফিল্ম নিয়ে। তার দীর্ঘ প্রতীক্ষিত রেনেসাঁ ভিজ্যুয়াল অ্যালবামের পাশাপাশি এখানে অন্তর্ভুক্ত থাকার কথা রয়েছে সমালোচকদের কাছে প্রশংসিত ২০২২ সালের নৃত্য রেকর্ড এবং রেনেসা ট্যুরের ডকুমেন্টারি ভিডিও।
এরআগে ’ক্রেজি ইন লাভ’ ট্র্যাক খ্যাত এই তারকা তার ফিল্মের জন্য ২৩ এবং ২৪ সেপ্টেম্বর তার স্থানীয় হিউস্টটের কনসার্টও চিত্রায়িত করেছেন।

বিয়ন্সে | ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের তথ্যানুযায়ী, রেনেসাঁ সফরের মাধ্যমে বিয়ন্সে মার্কিন অর্থনীতির জন্য আনুমানিক ৪.৫ বিলিয়ন আয় করবে যা কিনা ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সমান!

উল্লেখ্য যে, ২০০৪, ২০০৭ এবং ২০১০ সালেও বিয়ন্সের কনসার্ট সিনেমা আকারে মুক্তি দেওয়া হয়েছিল। ঐ তিন বছর সিনেমা হিসেবে প্রকাশিত ট্যুরগুলো হলো ‘ডেঞ্জারাসলি ইন লাভ’, ‘বিয়ন্স এক্সপেরিয়েন্স’ এবং ‘আই অ্যাম’ ট্যুর। তখন সেগুলো প্রকাশ করা হয় ডিভিডি আকারে। পরবর্তীতে ২০১৪ সালে এই তারকার স্বামী জে-জেডের সাথে তার ‘অন দ্য রান শো’ প্রচারিত হয়েছিল এইচবিওতে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত ফিল্ম ‘টেলর সুইফট: দ্য ইরাস ট্যুর’। এক পপ কুইনের কনসার্ট নিয়ে নির্মিত সিনেমা প্রকাশের মাসেই আরেক পপ কুইনের কনসার্টের সিনেমা প্রকাশের ঘোষণা তাদের ভক্তদের জন্য দারুণ উপহারই বটে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share