শিক্ষক হিসেবে নতুন কর্মজীবন শুরু করলেন নাট্যকার বৃন্দাবন দাস। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন তিনি।
১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগে খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। শিক্ষকতা নিয়ে নিজের পুরনো আগ্রহ সম্পর্কে গণমাধ্যমে কথা বলেছেন ‘হারকিপ্টে খ্যাত নির্মাতা ‘।বিশ্ববিদ্যালয়টিতে টেলিভিশন নাটক,টেলিভিশন প্রোডাকশনসহ বেশ কিছু বিষয় পড়াতে পেরে গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন ‘সার্ভিস হোল্ডার’ খ্যাত এ নাট্যকার ।
তার শিক্ষক হওয়ার পর স্ত্রী শাহনাজ খুশিও সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেন ।
১৯৯৭ সালে তার লেখা প্রথম নাটক ‘বন্ধুবরেষু’একুশে টিভিতে প্রচারিত হয় । তাছাড়া ‘সাকিন সারিসুরি’, ‘আলতা সুন্দরী’, ‘ঘরকুটুম’, ‘গরু চোর’, ‘ঢোলের বাদ্য’, ‘পত্র মিতালী’, ‘কবুলিয়তনামা’ নাটকগুলোও তার কলমেই লেখা ।
হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে
২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…