Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ১, ২০২৬

স্পাইডার ম্যান সিনেমায় মেসির ক্যামিও

স্পাইডার ম্যান সিনেমায় মেসির ক্যামিও
ছবি: সংগৃহীত

২০ সেকেন্ডের অভিনয়ে পারিশ্রমিক ১৮৫ কোটি

ফুটবল মাঠের পর এবার মার্ভেলের সুপারহিরো দুনিয়ায় দেখা মিলল লিওনেল মেসির। স্পাইডার ম্যান সিনেমার ব্র্যান্ড নিউ ডে এর নতুন প্রচারণামূলক ভিডিওতে টম হল্যান্ডের সঙ্গে ক্যামিও উপস্থিতি দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা।  ফুটবল বিশ্বের এই মহাতারকাকে স্পাইডার ম্যানের সঙ্গে একই ফ্রেমে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত।

প্রচারণার ভিডিওতে টম হল্যান্ডের সঙ্গে মেসি

সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট প্রকাশিত প্রায় ৪০ সেকেন্ডের ভিডিওতে শুরুতেই দেখা যায়, পিটার পার্কার একটি কফিশপে বসে ফোনে কথা বলছেন। ঠিক সেই সময় হাতে ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়ে সেখানে হাজির হন লিওনেল মেসি।  ভিডিওতে স্পাইডার ম্যান এর খুঁজতে দেখা যায় তাকে।

পরে টম হল্যান্ড স্পাইডার ম্যান পোশাকে উপস্থিত হন।  ভিডিওর শেষ দৃশ্যে নিউইয়র্কের আকাশে স্পাইডার ম্যানের জালে ভর করে দুলতে দেখা যায় মেসিকে।  এই দৃশ্যই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।

স্পাইডার ম্যান সিনেমায় মেসির ক্যামিও
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পারিশ্রমিক নিয়েও চলছে জোর গুঞ্জন। হলিউডভিত্তিক কয়েকটি গণমাধ্যমের দাবি, প্রচারণামূলক ভিডিওতে প্রায় ২০ সেকেন্ড উপস্থিত থাকার জন্য মেসি ১৫ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮৫ কোটি টাকা।

তবে এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সনি পিকচার্স কিংবা লিওনেল মেসির প্রতিনিধি দল।  ফলে বিষয়টি আপাতত দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

ভিডিওতে মেসির হাতে থাকা ‘স্পাইডি ট্র্যাকার’ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। কমিকসপ্রেমীদের কাছে এটি পরিচিত একটি ডিভাইস। ১৯৬৪ সালে প্রকাশিত দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান কমিকসে পিটার পার্কার নিজেই এটি তৈরি করেছিলেন। প্রথমবার এটি ব্যবহার করা হয়েছিল ডক্টর অক্টোপাসকে শনাক্ত করতে।

ভিডিওতে ট্র্যাকারের স্ক্রিনে একাধিক লাল বিন্দু দেখা যাওয়ায় অনেক ভক্ত মনে করছেন, এটি মার্ভেলের মাল্টিভার্সের ইঙ্গিত হতে পারে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্পাইডার ম্যান সিনেমায় মেসির ক্যামিও
ছবি: সংগৃহীত

কবে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’?

আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির। স্পাইডার-ম্যান: নো ওয়ে হোমের ঘটনার পরের গল্প নিয়েই এগোবে নতুন কিস্তি।  সেখানে পিটার পার্কারকে নতুন এক রহস্যময় হুমকির মুখোমুখি হতে দেখা যাবে। পাশাপাশি ‘দ্য পানিশার’ ও ‘হাল্ক’-এর উপস্থিতিরও আভাস মিলেছে।

এদিকে, প্রচারণামূলক ভিডিওতে লিওনেল মেসির উপস্থিতি ফুটবল ও মার্ভেল দুই জগতের ভক্তদের মধ্যেই বাড়িয়ে দিয়েছে নতুন কৌতূহল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় আতিফের কনসার্ট – পুরোনো টিকিটেই মিলবে প্রবেশ

ঢাকায় আসছেন আতিফ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় আতিফের কনসার্ট । স্থগিত হয়ে যাওয়া বহুল প্রতীক্ষিত…
ঢাকায় আতিফের কনসার্ট - পুরোনো টিকিটেই মিলবে প্রবেশ

আজ কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

সৈয়দ আব্দুল হাদী আধুনিক বাংলা গানের অন্যতম অগ্রপথিক ও রূপালী পর্দার গানে বৈপ্লবিক পরিবর্তন যে কজন শিল্পী এনে…
সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

দীর্ঘ বিরতির পর ‘শিকার’ সিনেমায় ফিরল ন্যান্সি-ইমরান জুটি

ন্যান্সি-ইমরানের প্রত্যাবর্তন বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘ…
দীর্ঘ বিরতির পর ‘শিকার’ সিনেমায় ফিরল ন্যান্সি-ইমরান জুটি

রায়হান রাফী-সাদের চমক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘আইস’

রাফী-সাদের যৌথ সিনেমার সাফল্য ঢালিউডের জনপ্রিয় বাণিজ্যিক নির্মাতা রায়হান রাফী এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত…
রায়হান রাফী-সাদের চমক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘আইস’
0
Share