Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

তিন কিংবদন্তিকে নিয়ে আসছে ‘দাদি ভয়ংকর’

দাদি ভয়ংকর
দাদি ভয়ংকর

একসঙ্গে তিন কিংবদন্তি

দেশের অভিনয়াঙ্গনের তিন কিংবদন্তি শিল্পী দিলারা জামান, আবুল হায়াত এবং ডলি জহুর প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন একটি নাটকে। নাটকের নাম ‘দাদি ভয়ংকর’। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির।

দীর্ঘ অভিনয়জীবনে দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে কাজ করলেও একসঙ্গে পর্দায় দেখা যায়নি তাদের। এর আগে আবুল হায়াতের নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে দিলারা জামান ও ডলি জহুর অভিনয় করলেও সেখানে আবুল হায়াত নিজে অভিনয় করেননি। ফলে ‘দাদি ভয়ংকর’ই প্রথম নাটক, যেখানে তিন কিংবদন্তি শিল্পী একসঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন।

প্রযুক্তির গল্পে তিন বরেণ্য শিল্পী

নির্মাতা রাহাত কবির জানান, নাটকের গল্পে প্রযুক্তি ও ইন্টারনেটের ভালো ও খারাপ, দুই দিকই তুলে ধরা হয়েছে। আধুনিক প্রযুক্তি মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অপব্যবহারও নানা সমস্যার জন্ম দিচ্ছে। নাটকের মাধ্যমে দর্শকদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।

আবুল হায়াত। ছবি: সংগৃহীত

নাটকটি নিয়ে আবুল হায়াত বলেন, সিনিয়র শিল্পীদের একত্র করে কাজ করা সহজ নয়। নির্মাতা সেই কঠিন কাজটি সফলভাবে করতে পেরেছেন বলেই তার কাছে নাটকটির অভিজ্ঞতা বিশেষভাবে আনন্দদায়ক মনে হয়েছে।

দিলারা জামান বলেন, প্রযুক্তি যেমন মানুষের জীবনকে স্বচ্ছন্দ করছে, তেমনি নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। নাটকটি সেই বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করবে বলে তার বিশ্বাস। একই সঙ্গে বহু বছর পর আবুল হায়াত ও ডলি জহুরের সঙ্গে একসঙ্গে অভিনয় করতে পেরে তিনি আবেগাপ্লুত হয়েছেন। তার ভাষায়, কাজ করতে গিয়ে বারবার ‘শেষ পত্র’ নাটকের স্মৃতি ফিরে এসেছে।

ডলি জহুরও সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেন। তিনি বলেন, দিলারা জামান ও আবুল হায়াতের মতো গুণী শিল্পীদের সঙ্গে একই নাটকে অভিনয় করা তার জন্য দারুণ আনন্দের বিষয়।

তিন কিংবদন্তির পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান এবং প্রিয়ন্তী উর্বী। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি দেওয়া হবে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে তিন প্রজন্মের শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ একটি ব্যতিক্রমী নাট্য আয়োজন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share