Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

ববি
ববি

গুজবে ক্ষুব্ধ ববি

চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাকে আবুল বাশারের ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন ববি। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানান, ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে তার কোনো বৈবাহিক সম্পর্ক নেই এবং এ ধরনের প্রচারণা তার ব্যক্তি জীবন ও পরিবারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

প্রমাণ চেয়ে ববির চ্যালেঞ্জ

বিয়ের দাবিকে সরাসরি নাকচ করে ববি বলেন, “ওই ব্যক্তি আমার স্বামী নন। কেউ যদি তার সঙ্গে আমার বিয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন, অথবা বিটিএল গ্রুপের ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো আইনগত সম্পৃক্ততার প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি যা চাইবেন আমি তাই করতে প্রস্তুত।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিটিএল গ্রুপের একটি কার্যালয়ে একটি চেয়ারে বসা অবস্থায় ববির একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ছবিকে কেন্দ্র করেই নানা ধরনের ব্যাখ্যা ও গুঞ্জনের জন্ম হয়েছে বলে মনে করেন অভিনেত্রী।

ইয়ামিন হক ববি। ছবি : সংগৃহীত

এ বিষয়ে তিনি বলেন, “একজন শিল্পী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে স্বাভাবিকভাবেই সম্মান করে বসার ব্যবস্থা করা হয়। অনেক সময় উপহারও দেওয়া হয়। কিন্তু সেই ধরনের একটি সাধারণ ছবিকে ঘিরে যেভাবে গল্প তৈরি করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।”

ববি অভিযোগ করেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে তার নাম ব্যবহার করে আলোচনায় আসার চেষ্টা করছে। তার ভাষ্য, একজন জনপ্রিয় অভিনেত্রীর নাম যুক্ত হলে খবর দ্রুত ছড়িয়ে পড়ে বলেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

মিথ্যা খবরে অসুস্থ ববির মা

মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম মানসিক চাপে রয়েছে বলে জানান তিনি। ববি বলেন, “আমার পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে থাকেন। হঠাৎ করে এসব সংবাদ দেখে তারা বিভ্রান্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে আমার মা খুব কষ্ট পেয়েছেন। এমনকি অসুস্থও হয়ে পড়েছেন।”

তিনি আরও বলেন, একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে দায়িত্বহীনভাবে সংবাদ প্রকাশ করা হলে তার সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। তাই তথ্য যাচাই ছাড়া এ ধরনের খবর প্রকাশ না করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

ববি জানান, ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমার আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। সেই সূত্রে পেশাগত পরিচয় থাকলেও এর বাইরে কোনো ব্যক্তিগত বা বৈবাহিক সম্পর্কের দাবি সত্য নয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। পাশাপাশি কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। তবে শুরু থেকেই এসব দাবি অস্বীকার করে আসছেন ইয়ামিন হক ববি। সর্বশেষ এফডিসিতে সাংবাদিকদের সামনে আবারও একই অবস্থান তুলে ধরে তিনি বলেন, তার নাম জড়িয়ে ছড়ানো সব গুঞ্জন ও দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share