Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি
কাজল আরেফিন অমি, ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ঘিরে বিশেষ কিছু আয়োজনের ইঙ্গিত

ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ থাকার এক সপ্তাহ পর ভক্তদের সুখবর দিয়েছেন। ব্যাচেলর পয়েন্ট এর নতুন চ্যাপ্টার নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান। পাশাপাশি ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর নতুন চ্যাপ্টার নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

ব্যাচেলর পয়েন্ট: অসুস্থতা কাটিয়ে সুখবর দিলেন অমি
কাজল আরেফিন অমির ফেসবুক পোস্ট, ছবি: সংগৃহীত

কাজল আরেফিন অমি জানান, চিকিৎসকদের পরামর্শে টানা এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে ছিলেন এবং কথা বলা থেকেও বিরত থাকতে হয়েছে।  তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। এখন সীমিত পরিসরে কথা বলতে পারছেন এবং শিগগিরই নিয়মিত কাজেও ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।

তবে সুস্থতার এই সুখবরের পাশাপাশি রয়েছে একটি দুঃসংবাদও। অসুস্থতার কারণে নির্ধারিত সময় অনুযায়ী ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এর চ্যাপ্টার ১৩ এর শুটিং শেষ করা সম্ভব হয়নি। ফলে চলতি মাসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে নতুন চ্যাপ্টারটি মুক্তি পাচ্ছে না।

নির্মাতা কাজল আরেফিন অমি, ছবি: সংগৃহীত

ব্যাচেলর পয়েন্ট নির্মাতা জানিয়েছেন, আগামী ৯ জুলাই চ্যাপ্টার ১৩-এর প্রথম চারটি পর্ব এবং ১৬ জুলাই পরবর্তী চারটি পর্ব দর্শকদের জন্য প্রকাশ করা হবে। নতুন চ্যাপ্টারে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশেষ কিছু আয়োজনও থাকছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

পোস্টের শেষে অসুস্থতার এই সময়ে পাশে থাকা দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাচেলর পয়েন্ট নির্মাতা।  তাদের ভালোবাসা ও দোয়ার কারণেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও উল্লেখ করেন কাজল আরেফিন অমি।

উল্লেখ্য, গত ৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন কাজল আরেফিন অমি। দাঁত ও গলার জটিলতার কারণে তখন তিনি কথা বলতে পারছিলেন না এবং শুটিং থেকেও বিরতি নেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, দীর্ঘ এক মাস চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে এবং প্রয়োজন হলে অস্ত্রোপচারও করাতে হতে পারে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিক্রির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী মমতা সিনেমা হল

বন্ধ হচ্ছে সিনেমা হল নরসিংদীর সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত নাম মমতা সিনেমা হল । প্রায় পাঁচ দশক ধরে স্থানীয়…
মমতা সিনেমা হল

ঐতিহ্য রক্ষায় যাত্রাশিল্পে সংস্কার ও উন্নয়নের দাবি

যাত্রাশিল্পে আধুনিকায়ন ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় যাত্রা শিল্পীদের প্রযোজনা ও পরিবেশনার মান উন্নত করার আহ্বান…
যাত্রাশিল্প

আইসিইউতে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা…
মুস্তাফা মনোয়ার
0
Share