Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে শোবিজ অঙ্গনে আনন্দ

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে
খেলা দেখতে মাঠে মন্দিরা চক্রবর্তী

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬

বিশ্বজুড়ে চলছে ফুটবল ঝড়। গ্রুপ জে এর ম্যাচে বুধবার সকাল ৭টায় মুখোমুখি হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। নিজেদের প্রথম ম্যাচেই ৩-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। মেসি করেছেন হ্যাটট্রিক। আর্জেন্টিনার এই জয়ে বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকেরা মেতেছেন উল্লাসে। মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও জয়োল্লাসে যোগ দিয়েছেন। কেউ কেউ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা দিয়ে আনন্দ করেছেন, কেউ আবার আর্জেন্টিনার জয়ের প্রশংসা করে জানিয়েছেন শুভকামনা। দেখে নেয়া যাক, দেশের আর্জেন্টিনা সমর্থক শোবিজ তারকারা কে কি বলেছেন খেলা দেখার আগে ও পরে।  

সরাসরি মাঠে

দেশের শোবিজ অঙ্গনের তারকাজুটি নাঈম-নাদিয়া দম্পতি আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা দেখেছেন সরাসরি মাঠে থেকে। স্টেডিয়াম থেকে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েস, আমরা এখানে, আর্জেন্টিনা। গর্জন তুলুন! আর্জেন্টিনা ২-আলজেরিয়া ০, লিওনেল মেসি।’ পরে আর্জেন্টিনা আরও একটি গোল দেয়। ‘

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘তিনটি গোল। একজন সর্বকালের সেরা। সম্পূর্ণ আধিপত্য! এই মানুষটি যখন নিজের সেরা ছন্দে থাকে, তখন তাকে থামানোর কোনো উপায় থাকে না।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

এদিকে চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। টিভির সামনে থাকা ছেলের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি। মাশা আল্লাহ।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

‘কারা জানি আজকে রাগ করছে’

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও আর্জেন্টিনার সমর্থক। তিনি ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘কারা জানি আজকে রাগ করছে।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

ছোটপর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়াও পোস্ট দিয়েছেন। সন্তানকে নিয়ে প্রথমবার খেলা দেখলেন তিনি। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ, আর সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক! বিশ্বকাপযাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে? শুভকামনা আর্জেন্টিনার জন্য। ছবি তুলে দিয়েছেন ব্রাজিল সমর্থক সালমান আরাফাত।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

অভিনেত্রী জাকিয়া বারী মম আর্জেন্টিনার সমর্থক। সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবাইকে শুভ সকাল, অত্যন্ত চমৎকার একটি জয়।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

‘মাই লাভ মেসি’

দেশের তরুণ ও গ্ল্যামারাস অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী আর্জেন্টিনা সমর্থক। প্রিয় দলের খেলা তিনি সরাসরি মাঠে থেকে দেখেছেন। মাঠ থেকেই এই অভিনেত্রী একটি ছবি পোস্ট করেন। শেখানে তিনি লিখেছেন, ‘মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা।‘

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

অভিনেতা অমিত হাসানও আর্জেন্টিনার সমর্থক। থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি সম্প্রতি ভাইরাল হওয়া সংলাপ ছুড়ে ব্রাজিল সমর্থক–ভক্তদের ও সহকর্মীদের উদ্দেশে খোঁচা দিয়ে লিখেছেন, ‘আমার পূর্বানুমান ঠিক হলো। তিন গোল দিলাম। রাগ করলা।

ব্রাজিলের মুখে মেসি বন্দনা

এদিকে, ব্রাজিল সমর্থক হলেও মেসির প্রশংসায় পঞ্চমুখ দেশের জনপ্রিয় অভিনেত্রী বুবলী। তবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অধিনায়কের এমন অসাধারণ খেলায় মুগ্ধ হয়ে নিজের অনুভূতি গোপন রাখতে পারেননি। মেসিকে নিয়ে তিনি লিখেছেন, “এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।” সাথে ভালা লাগা থেকে প্রশ্ন করেছেন “মেসি এত ভালো খেলে কেন?” সাথে লিখেছেন, ‘দল যার যার মেসি কিন্তু সবার।’

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

সব মিলিয়ে আর্জেন্টিনার এই জয়ে দেশের শোবিজ অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামি অ্যাওয়ার্ডস – যুক্ত হচ্ছে এশিয়ান পপ ও লাতিন গানের নতুন বিভাগ

গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচ নতুন বিভাগ বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি গ্র্যামি…
গ্র্যামি অ্যাওয়ার্ডস
0
Share