Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১৫, ২০২৬

কতদূর কাজ এগোলো শাকিব খানের ‘সোলজার’ সিনেমার

শাকিব খানের ‘সোলজার’
শাকিব খানের ‘সোলজার’

দেশপ্রেমের গল্পে শাকিব খান

দেশে চলছে রকস্টার ধামাকা। গেল ঈদে মুক্তি পেয়েছিলো শাকিব খানের এই সিনেমাটি। তবে রকস্টারের আগে আরেকটি সিনেমা ছিলো ব্যাপক আলোচনায়। নাম সোলজার। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ এই সিনেমাটি নির্মাণ করছেন। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। বলা হয়েছিলো ডিসেম্বরে বা পরের বছরের শুরুতে সোলজার মুক্তি দেবেন নির্মাতা। তবে মাঝখানে দুইটি ঈদ চলে গেলেও শাকিব খানের ‘সোলজার’ এখনো মুক্তি পায়নি।

শাকিব খানের ‘সোলজার’

জানা গেছে সোলজার সিনেমার শুটিং এখনো শেষ হয়নি। গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসে শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছিলেন, শিগগির শুরু হবে সোলজার সিনেমার বাকি অংশের কাজ। ক্যামেরার সামনে আবার সোলজার হয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরপর খবর ছড়ায় আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সোলজার। তবে সম্প্রতি আবার শোনা যাচ্ছে ডিসেম্বরে নয়, অক্টোবরে দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব অভিনীত সোলজার।

থাইল্যান্ডে শেষ শুটিং

সোলজার সিনেমার নতুন করে এই মুক্তির বিষয়টি নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ জানান, এখনো মুক্তির সময় চূড়ান্ত হয়নি। তবে এ বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেন তিনি। আরও জানালেন, কিছু অংশের শুটিং এখনো বাকি এবং সেটা সম্পুর্ণ করতে এ মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছে সোলজার টিম।

এ নিয়ে সাকিব ফাহাদ বলেন, ‘এই মুহূর্তে সিনেমাটি যথাযথভাবে শেষ করা নিয়েই আমার সকল পরিকল্পনা। মুক্তি নিয়ে ভাববে প্রযোজনা প্রতিষ্ঠান। অক্টোবর কিংবা ডিসেম্বর দুটিই ভালো সময়। শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে মুক্তির তারিখ। তবে এটি নিশ্চিত ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে দেখা যাবে সোলজার।’

শাকিব খানের ‘সোলজার’

সিনেমাটি ঈদ উৎসব বাদে অন্য সময়ে মুক্তির সিদ্ধান্তের কারণ জনাতে চাইলে এই নির্মাতা বলেন, ‘হলমালিক থেকে দর্শক সবাই প্রশ্ন তোলেন, ঈদ ছাড়া কেন শাকিব খানের সিনেমা মুক্তি পায় না। আমরাও বিশ্বাস করি সিনেমা হলে দর্শক ধরে রাখতে হলে সারা বছর ভালো সিনেমা মুক্তি পাওয়া দরকার। সেই কথা মাথায় রেখে আমরা ঈদ উৎসব বাদে অন্য সময়ে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করি।’

এছাড়া শুটিংয়ের বিস্তারিত জানিয়ে নির্মাতা বলেন, ‘গত বছরেই বেশির ভাগ দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে শিগগির। এ মাসেই ব্যাংকক যাওয়ার শিডিউল করা হয়েছে। সেখান থেকে ফিরে একটি গানের কিছু অংশের শুটিং শেষ হলেই ক্লোজড হবে ক্যামেরা।’

সোলজারের গল্প

এদিকে, গত বছর সোলজারের একটি মোশন ভিডিও প্রকাশ করে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে দেখানো হয়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াই। ভিডিওর শেষ দিকে একঝলক দেখা যায় শাকিব খানকে। এলোমেলো চুল-দাড়ি, কপাল ও মুখে আঘাতের চিহ্ন, চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। ঠিক সে মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।’

শাকিব খানের ‘সোলজার’

শাকিব খানের সঙ্গে সোলজার সিনেমায় দেখা যাবে দুজন নায়িকাকে। দেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা থাকছেন। এছাড়াও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’

আন্তর্জাতিক অঙ্গনে বনলতা সেন দেশে প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করতে যাচ্ছে চলচ্চিত্র…
বনলতা সেন
0
Share